advertisement

Digha Train: পর্যটকদের জন্য ধামাকা অফার! এপ্রিল থেকেই নিয়মিত চলবে সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার, দেখে নিন সময়সূচি

Last Updated:
Digha Fast Passenger Train: সাঁতরাগাছি-দিঘা রুটে স্পেশাল ট্রেনের বদলে চালু হল নিয়মিত ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। নির্দিষ্ট সময়সূচিতে চলবে এই ট্রেন, যা পর্যটক ও নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে
1/6
রেল যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। এপ্রিলের শুরুতেই দীর্ঘদিন ধরে স্পেশাল ট্রেন হিসেবে চলা সাঁতরাগাছি-দিঘা লাইনে দুটি ট্রেনকে এবার নিয়মিত ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫৮০২৫ ও ৫৮০২৬ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ৪ এপ্রিল শনিবার থেকে চালু হবে। অন্যদিকে ৫৮০২৯ ও ৫৮০৩০ ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন ৫ এপ্রিল রবিবার থেকে পরিষেবা শুরু করবে।

2/6
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বে চলা ০২৮৪৭ ও ০২৮৪৮ নম্বর সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনকে পরিবর্তন করে ৫৮০২৫ ও ৫৮০২৬ নম্বর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চালানো হবে। এই ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি প্যাসেঞ্জার ট্রেনটি প্রতি শনিবার পরিষেবা দেবে। এর ফলে যাত্রীরা আগাম পরিকল্পনা করে সহজেই দিঘা যাতায়াত করতে পারবেন। স্পেশাল ট্রেনের অনিশ্চয়তা কাটিয়ে এবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নিয়মিত পরিষেবা পাওয়া যাবে বলে আশাবাদী রেল যাত্রীরা।

3/6
৫৮০২৫ নম্বর সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার সকাল ৯টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে দিঘায় পৌঁছাবে। পথে উলুবেরিয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে ট্রেনটির নির্ধারিত স্টপেজ থাকবে। এতে বিভিন্ন এলাকার যাত্রীরা সহজেই এই ট্রেন ধরতে পারবেন।

4/6
অন্যদিকে ৫৮০২৬ নম্বর দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে দিঘা থেকে ছেড়ে বিকাল ৪টা ৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে। এই সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে পর্যটকেরা সহজেই একদিনের ভ্রমণ সেরে ফিরতে পারেন। একইসঙ্গে কর্মজীবী মানুষের জন্যও বেশ সুবিধাজনক সময়সূচি এটি।

5/6
এছাড়াও রবিবারের জন্য আলাদা ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। ০২৮৯৭ ও ০২৮৯৮ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনের পরিবর্তে ৫৮০২৯ ও ৫৮০৩০ সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। প্রতি রবিবার ৫৮০২৯ ফার্স্ট প্যাসেঞ্জার সকাল ৮টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা হয়ে সকাল ১১টা ৫৫ মিনিটে দিঘায় পৌঁছাবে। আর ৫৮০৩০ নম্বর ট্রেন দুপুর ১টা ১০ মিনিটে দিঘা থেকে ছেড়ে বিকাল ৪টা ৫৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে।

6/6
পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিটের সহ-সভাপতি সাগর পন্ডা জানান, “এই উদ্যোগে দিঘা পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। নিয়মিত ট্রেন পরিষেবা চালু হওয়ায় পর্যটকদের ভিড় আরও বাড়বে এবং স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। তবে শুধু শনিবার ও রবিবার নয়, প্রতিদিন এই পরিষেবা চালু করা হলে নিত্যযাত্রীদের আরও বেশি সুবিধা হত।”