Alipurduar News: সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর চরম বিক্ষোভ, মার খেলেন নির্বাচন কমিশনের কর্মীরা
- Reported by:Annanya Dey
- Published by:Suman Biswas
Last Updated:
Alipurduar News: সাপ্লিমেন্টারি লিস্ট বেরতেই বিক্ষোভ আলিপুরদুয়ারে। মারমুখী জনতা। মার খেতে হল নির্বাচন কমিশনের কর্মীদের।
আলিপুরদুয়ার, অনন্যা দে: সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকে বিক্ষোভ আলিপুরদুয়ার জেলার দিকে দিকে। বিক্ষোভকারীদের সামলাতে গিয়ে নাজেহাল হতে হল নির্বাচন কমিশনের ফ্লায়িং স্কোয়াড কর্মীদের। তাদের দেখেই উত্তেজিত হয়ে গেল জনতা। মারমুখী জনতার হাত থেকে কোনওমতে বাঁচলেন তারা। অসম-বাংলাজাতীয় সড়ক এখনও অবরুদ্ধ রয়েছে।
advertisement
কোথাও ১৪০ আবার কোথাও ৪২ জনের নাম ডিলিটেড দেখাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে।যারফলে ক্ষিপ্ত ভোটাররা। তাঁদের কথায়, যদি নাম বাদ দেওয়ার ছিল তাহলে আগে কেন দেওয়া হয়নি।এইভাবে তাঁদের মানসিক হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার বেলা গড়াতেই জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আন্দোলনে নেমেছেন খোয়ারডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভকারীরা।
advertisement
কুমারগ্রাম বিধানসভার খোয়ারডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের ১৩০ নম্বর বুথের ৪২ জন ভোটারের নাম বাতিল হয়ে যাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা। ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের দাবি যতক্ষণ পর্যন্ত জেলাশাসক এসে তাদের প্রতিশ্রুতি না দেবেন,তাদের আন্দোলন চলতেই থাকবে। ঘটনাস্থলে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিমের কর্মকর্তারা আসার পর রণক্ষেত্র পরিস্থিতি নেয়।
advertisement
advertisement








