advertisement

Rahul Banerjee: শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন, রাহুলের মৃত্যুর পর ডাকা বৈঠকই ভেস্তে গেল আর্টিস্ট ফোরামের

Last Updated:

Rahul Banerjee: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর পর শুটিংয়ে শিল্পীদের সুরক্ষা নিয়ে আর্টিস্ট ফোরামের বৈঠক ডাকা হলেও, সব কর্মকর্তা উপস্থিত না থাকায় তা ভেস্তে যায় এবং আপাতত স্থগিত করা হয়েছে।

টেকনিশিয়ান স্টুডিও
টেকনিশিয়ান স্টুডিও
কলকাতাঃ রাহুলের মৃত্যুর পর শুটিংয়ে অভিনেতাদের সুরক্ষা নিয়ে আজ টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের ইন্টারনাল মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু গোড়াতেই ভেস্তে গেল আর্টিস্ট ফোরামের এই মিটিং। টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় , সুদীপ মুখোপাধ্যায় ও রানা মিত্র সহ কয়েকজন।
কিন্তু আর্টিস্ট ফোরামের সকল কর্মকর্তা উপস্থিত না থাকায় এই মিটিং সম্পন্ন হতে পারেনি। আপাতত স্থগিত এই মিটিং। প্রশ্ন উঠছে শিল্পীরাই যদি নিজেদের সুরক্ষা নিয়ে তৎপর না হয় তাহলে অন্যদের দোষারোপ করা কতটা যুক্তিযুক্ত?
আরও পড়ুনঃ অভিনেতা রাহুলের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ ১০-১২ জনকে, প্রাথমিকভাবে দুর্ঘটনার ইঙ্গিত পুলিশের
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ইতিমধ্যেই ১০ থেকে ১২ জনকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছেন শুটিং চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। এদের মধ্যে যেমন শুটিং ইউনিটের সদস্যরা রয়েছেন, তেমনই স্থানীয় দুই-তিনজন বাসিন্দাকেও প্রশ্ন করা হয়েছে। এছাড়াও যে হোটেলে উঠেছিলেন অভিনেতা, সেখানকার কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অভিনেতার আচরণে কোনও অস্বাভাবিকতার ইঙ্গিত মেলেনি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুটিং চলাকালীন আচমকাই জলের গভীরতা বেড়ে যায়। সেই পরিস্থিতিতেই দুর্ঘটনার শিকার হন অভিনেতা এবং জলে তলিয়ে যান বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। তবে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Banerjee: শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন, রাহুলের মৃত্যুর পর ডাকা বৈঠকই ভেস্তে গেল আর্টিস্ট ফোরামের
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement