advertisement

Suri to Digha Bus Service: ট্রেনের ভরসার দিন শেষ! এবার বাসে চড়েই সিউড়ি থেকে সোজা যাওয়া যাবে দিঘা! দেখে নিন সময়সূচী ও ভাড়া

Last Updated:
Suri to Digha Bus Service: সিউড়ি থেকে সরাসরি দিঘা যাওয়ার বাস। এই বাস পরিষেবার ফলে ট্রেনের ভরসা অনেকটাই কমবে। জানুন বাসের ভাড়া এবং ছাড়ার সময় সংক্রান্ত যাবতীয় তথ্য।
1/5
সিউড়ি থেকে বহু পর্যটকরা রয়েছেন যারা বছরের বিভিন্ন সময় দিঘা ঘুরতে যান। অধিকাংশ পর্যটকদেরই দিঘা ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের উপর ভরসা করতে হয়। আবার ট্রেনের ভরসা করে যাতায়াতের জন্য অধিকাংশরাই প্রথমে হাওড়া এবং সেখান থেকে ট্রেন ধরে দিঘা পৌঁছন।

2/5
সিউড়ি অথবা বীরভূমের অন্যান্য স্টেশন থেকে হাওড়া হয়ে দিঘা যাওয়ার মূল কারণ হল, সরাসরি দিঘা পর্যন্ত ট্রেন নেই বললেই চলে। কেবলমাত্র একটি ট্রেন সাপ্তাহিক পরিষেবা দিয়ে থাকে। তবে এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে বাস পরিষেবায়।

3/5
কেননা প্রতিদিন সিউড়ি থেকে দিঘা এবং দিঘা থেকে সিউড়ি বাস পরিষেবা দিয়ে থাকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। যে বাসটি পরিষেবা দেয় সেটির সময়সূচী এবং ভাড়া সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন আমাদের প্রতিবেদনে। (ছবি: প্রতিনিধিত্বমূলক)

4/5
সিউড়ি থেকে প্রতিদিন বাসটি দিঘার উদ্দেশ্যে রওনা দেয় সকাল ৬ঃ৩০ মিনিটে এবং দিঘা পৌঁছয় বিকেল ৪ঃ৪০ মিনিটে। যাত্রাপথে সময় লাগে ১০ ঘণ্টা ১০ মিনিট। যাত্রী পিছু ভাড়া পড়ে ৩০৬ টাকা। (ছবি: প্রতিনিধিত্বমূলক)

5/5
অন্যদিকে দিঘা থেকে সিউড়ির বাসটি রওনা দেয় সকাল ৯ঃ৫০ মিনিটে। বাসটি সিউড়ি পৌঁছয় রাত ৮ঃ২৫ মিনিটে। যাত্রাপথে সময় লাগে ১০ ঘন্টা ৩৫ মিনিট। যাত্রী পিছু ভরা পড়ে ৩০৬ টাকা। (ছবি: প্রতিনিধিত্বমূলক)