Bangla News: রাস্তায় নামতেই মৃত্যু! ঝড়-বৃষ্টির রাতে কোলাঘাটে বাজ পড়ে প্রাণ গেল ৩৮ বছরের ব্যক্তির
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Written by:Sujit Bhowmik
Last Updated:
Bangla News: কোলাঘাটের সাহাপুরে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে সৌমেন মান্না (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ক্লাব থেকে বাড়ি ফেরার পথে রাস্তার উপর বাজ পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কোলাঘাট: রাতভর প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে মর্মান্তিক মৃত্যু কোলাঘাটে। পূর্ব মেদিনীপুর জেলার সাহাপুর এলাকায় বজ্রপাতে প্রাণ হারালেন সৌমেন মান্না (৩৮) নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন সৌমেন। সেই সময় আচমকাই রাস্তার উপর বাজ পড়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
আরও পড়ুনঃ ৮ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন মমতা, সঙ্গে থাকবেন দলের বাকি শীর্ষ নেতৃত্ব! সব নজর ভবানীপুরে
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। অন্যদিকে গত সপ্তাহে কল্যাণী মদনপুরে বজ্রাঘাতে মৃত্যু হয় এক মহিলার। আহত স্বামী। বিকেলের পর থেকে কল্যাণী, মদনপুর শিমুরালি এলাকায় শুরু হয় প্রবল ঝড়। এই ঝড়ের মাঝেই কৃষি জমিতে বজ্রাঘাতে মৃত্যু হল এক গৃহবধুর।
advertisement
advertisement
গুরুতর জখম হন তাঁর স্বামী। মৃত গৃহবধূর নাম ইলা বিশ্বাস, বয়স আনুমানিক ৪৮ বছর। মদনপুর শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। জখম গৃহবধুর স্বামীর নাম প্রবীর বিশ্বাস, বয়স আনুমানিক ৫৫ বছর।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 6:47 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: রাস্তায় নামতেই মৃত্যু! ঝড়-বৃষ্টির রাতে কোলাঘাটে বাজ পড়ে প্রাণ গেল ৩৮ বছরের ব্যক্তির









