Russia Plane Crash: ক্রিমিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সামরিক An-26 বিমান ! মৃত ২৯
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Russian military plane An-26 crashes: অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিপর্যয়। দুর্ঘটনাস্থল চিহ্নিত হলেও রাশিয়ার সেনাবাহিনী এখনও বিস্তারিত কোনও তথ্য জানায়নি। তবে একটি সূত্রে দাবি করা হচ্ছে, ওই বিমানে কোনও মিসাইল বা ড্রোন হামলা হয়নি।
মস্কো: রাশিয়াতে এবার ভেঙে পড়ল সামরিক বিমান। ঘটনায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রকও। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ক্রিমিয়ায় একটি রুশ An-26 সামরিক পরিবহণ বিমান ভেঙে পড়ে। এর ফলে ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু-সহ মোট ২৯ জন নিহত হয়েছেন।
এই ঘটনাটি রাশিয়াজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। ক্রিমিয়ার খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্য়ে রয়েছেন বিমানের পাইলট-সহ ৬ জন ক্রু। বাকিরা যাত্রী। রাশিয়ার সংবাদসংস্থা তাস বুধবার ভোরে জানিয়েছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ (মস্কোর স্থানীয় সময়) বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
advertisement
advertisement
অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিপর্যয় ঘটেছে। দুর্ঘটনাস্থল চিহ্নিত হলেও রাশিয়ার সেনাবাহিনী এখনও বিস্তারিত কোনও তথ্য জানায়নি। তবে একটি সূত্রে দাবি করা হচ্ছে, ওই বিমানে কোনও মিসাইল বা ড্রোন হামলা হয়নি। এমনকি, পাখির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেনি। এর আগেও একাধিক বার রাশিয়ার সেনাবাহিনীর বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। কয়েকবার দুর্ঘটনা ঘটেছে প্রশিক্ষণের সময়ে, কখনও আবার টহল দেওয়ার সময়ে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 4:14 PM IST










