advertisement

Vaibhav Suryavanshi: আইপিএলের মাঝেই কাকে 'ফ্লায়িং কিস' দিলেন বৈভব সূর্যবংশী? ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়

Last Updated:

Vaibhav Suryavanshi: ব্যাটার বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি মাঠে একটি 'ফ্লায়িং কিস'-এর অঙ্গভঙ্গি করে সকলের নজর কাড়েন। এই দৃশ্য মুহূর্তের মধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।

বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী
রাজস্থান রয্য়ালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। তবে শুধু ক্রিকেট নয়, দেখা গেল এক অন্যরকম মজার মুহূর্ত। তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি মাঠে একটি ‘ফ্লায়িং কিস’-এর অঙ্গভঙ্গি করে সকলের নজর কাড়েন। এই দৃশ্য মুহূর্তের মধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে।
ম্যাচে রাজস্থানের হয়ে খেলতে নেমে সিএসকের দেওয়া ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে সূর্যবংশী ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। মারকাটারি ব্যাটিং করে মাত্র ১৫ বলেই তিনি অর্ধশতরান পূর্ণ করেন এবং দলের জয়ের পথে বড় ভূমিকা নেন। তাঁর ব্যাটিং ছিল আত্মবিশ্বাসে ভরপুর এবং আক্রমণাত্মক, যা প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে দেয়।
ইনিংসের মাঝেই এক সময় তিনি ক্যামেরার দিকে তাকিয়ে ফ্লায়িং কিস দেন। এই মুহূর্তটি স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হলে দর্শকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। খেলায় এমন হালকা মেজাজের উদযাপন মাঠের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রাথমিকভাবে সকলের কৌতুহল জেগেছিল কাকে লক্ষ্য করে এটি করলেন বৈভব। পরে জানা যানা যায় নিছকই মজা করে ক্যামেরার দিকে তাকিয়েই ফ্লায়িং কিস ছোড়েন বৈভব।
advertisement
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

advertisement
সব মিলিয়ে, এই ম্যাচে রাজস্থানের জয় যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনই সূর্যবংশীর ব্যাটিং এবং তাঁর মজাদার সেলিব্রেশন দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে। ক্রিকেটে এমন ছোট ছোট মুহূর্তই খেলার আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং ভক্তদের সঙ্গে খেলোয়াড়দের এক বিশেষ সম্পর্ক তৈরি করে। আগামী দিনেও আইপিএলে বৈভবের নানা কীর্তি দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Suryavanshi: আইপিএলের মাঝেই কাকে 'ফ্লায়িং কিস' দিলেন বৈভব সূর্যবংশী? ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement