advertisement

পশ্চিম এশিয়ায় কাটছে না যুদ্ধের কালো মেঘ! আজ সন্ধ্যায় জরুরি বৈঠক কেন্দ্রীয় মন্ত্রিসভার! থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:

বুধবার সন্ধ্যা সাতটায় নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটির জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী Narendra Modi। মূলত পশ্চিম এশিয়ার চলমান সংঘাত এবং তার প্রেক্ষিতে ভারতের জ্বালানি নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থা ও বৃহত্তর অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, মার্চ মাসটি বিশ্বজুড়ে উত্তাল ছিল এবং বিশ্ব আবারও একটি সঙ্কটের সময়ের মুখোমুখি হচ্ছে। তিনি জনগণকে গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মার্চ মাসটি বিশ্বজুড়ে উত্তাল ছিল এবং বিশ্ব আবারও একটি সঙ্কটের সময়ের মুখোমুখি হচ্ছে। তিনি জনগণকে গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
নয়াদিল্লি: বুধবার সন্ধে সাতটায় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত, পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ এবং ভারতের শক্তি সুরক্ষা, সাপ্লাই চেন এবং বড় অর্থনৈতিক ক্ষেত্রে স্থিরতার বিষয়ে আলোচনা করা হবে।
গত ২২ মার্চ সিসিএস রিভিউ মিটিং করা হয়েছিল। সেই বৈঠকে সরকার ঠিক কীভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়েছিল।
কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি দেশের নিরাপত্তা এবং কৌশলগত ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন।
advertisement
advertisement
এছাড়াও, গত ২২ মার্চ রিভিউ বৈঠকে এই কমিটিতে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ থেকে অভিজ্ঞ মন্ত্রী-আমলারা। মূলত, কৃষি, বাণিজ্য, রেল, বন্দর, পেট্রল, শক্তি উৎপাদন এবং অসামরিক বিমান পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
গত ২২ মার্চের ওই বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত মন্ত্রী, আমলাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “পশ্চিম এশিয়ায় চলতে থাকা এই যুদ্ধ গোটা বিশ্বের বাজারেই ছোট,মাঝারি থেকে বড় প্রভাব ফেলতে। এই সমস্যা মেটাতেই আমরা এই বৈঠক করলাম।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পশ্চিম এশিয়ায় কাটছে না যুদ্ধের কালো মেঘ! আজ সন্ধ্যায় জরুরি বৈঠক কেন্দ্রীয় মন্ত্রিসভার! থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement