Digha News: রাহুলের মৃত্যুশোকের মধ্যেই ফের দিঘায় বিপত্তি! সমুদ্রে ডুবে যাচ্ছিল ২ পর্যটক, ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচাল নুলিয়ারা
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Digha News: রাহুলের মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে সৈকতে ফের বিপত্তি। সমুদ্রে নেমে স্নানের সময় দাদু ও নাতনি দিঘার ক্ষনিকা ঘাটের কাছে আচমকাই জলে তলিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের কোনওরকমে উদ্ধার করে নুলিয়ারা।
দিঘা: তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে সৈকতে ফের বিপত্তি! দিঘায় সমুদ্রে তলিয়ে যাওয়া দুই পর্যটককে জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করল নুলিয়ারা।
সমুদ্রে নেমে স্নানের সময় দাদু ও নাতনি দিঘার ক্ষনিকা ঘাটের কাছে আচমকাই জলে তলিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের কোনওরকমে উদ্ধার করে নুলিয়ারা।
আরও পড়ুন-ফের দাম বাড়ল গ্যাসের, ১ এপ্রিল থেকে ২১৮ টাকা বেড়ে গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বাঁকুড়া থেকে দিঘায় বেড়াতে এসেই বিপদে পড়েন তাঁরা। দিঘায় ক্ষনিকা ঘাটে ঘটেছে এই ঘটনা। অসুস্থ অবস্থায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘বাবিন কোথায়? খাওয়া-ঘুম বন্ধ, শুইয়ে রাখা যাচ্ছে না বিছানায়!’ রাহুলকে খুঁজে চলেছেন অভিনেতার মা
রবিবার তালসারিতে সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । আপাতত সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হচ্ছে কাঁথি মহকুমা হাসপাতালে। মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 12:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Digha News: রাহুলের মৃত্যুশোকের মধ্যেই ফের দিঘায় বিপত্তি! সমুদ্রে ডুবে যাচ্ছিল ২ পর্যটক, ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচাল নুলিয়ারা









