advertisement

April Fool’s Day: বোকা বানানোর দিন! কেন এপ্রিল মাসের ১ তারিখেই বোকা বানানো হয় সবাইকে? পিছনে রয়েছে অবাক করা গল্প

Last Updated:
April Fool’s Day: ১ এপ্রিলের এপ্রিল ফুল দিবসের ইতিহাস রহস্যে ঘেরা। ক্যালেন্ডার পরিবর্তন, ফ্রান্সের ঐতিহ্য ও প্রাচীন রোমের উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দিনের উৎপত্তি, যা আজও হাসি-মজার মাধ্যমে উদযাপিত হয়
1/6
এই পৃথিবীর আনাচ-কানাচে ছড়িয়ে রয়েছে অপার রহস্য। যার সমাধান হওয়া খুব মুশকিল। ঠিক তেমনই এক প্রশ্ন আজ আপনাদের সামনে হাজির।

2/6
প্রত্যেক বছর ১ এপ্রিল পালিত হয় এপ্রিল ফুলস ডে। এই দিনটি বেশ মজাদার। তবে এর সূচনা কীভাবে এসেছিল, তা নিশ্চিত ভাবে বলা না গেলেও ঐতিহাসিকরা এই দিনটির সঙ্গে নানা মজাদার ঘটনার যোগ খুঁজে পেয়েছেন। আপনারা কি বলতে পারবেন এপ্রিল মাসের ১ কারিখেই কেন এপ্রিল ফুল বানানো হয়?

3/6
বোকা বানানোর দিন, তবে ক্ষতি করার জন্য না। হাসতে সময় না পাওয়ার ব্যস্ত দিনে এক পশলা হাসির জন্য এই উদযাপন। বন্ধু এবং পরিবারের সঙ্গে ইয়ার্কি-মজার দিন এপ্রিল ফুল। কিন্তু কেন আস্ত একটা দিন বোকা বানানোর জন্য তৈরি করা হয়েছে?

4/6
এই দিনের উৎপত্তি নিয়ে রহস্যের খামতি নেই। এমনকী ইতিহাসবিদদের কাছেও এই দিনটি ঠিক কবে থেকে উদযাপন শুরু হয়েছিল, তার সদুত্তর নেই। বেশিরভাগেরই অনুমান ১৬ শতকে জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তনের সময় থেকে এই দিনটি পালন করা হচ্ছে।

5/6
ফ্রান্সে ১৫৮২ সালের দিকে শুরু হয়েছিল এপ্রিল ফুল দিবস উদযাপন। তখনই কাউন্সিল অফ ট্রেন্ট জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তন শুরু করে। ক্যালেন্ডারের পুরোনো সংস্করণে, বছর শুরু হত ১ এপ্রিলের কাছাকাছি। তাই, যখন ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছিল, কিছুজন মার্চের শেষ সপ্তাহ থেকে ১ এপ্রিল পর্যন্ত নতুন বছর উদযাপন করতে থাকে। পুরনো নিয়মে অভ্যস্তদের নিয়ে ঠাট্টা করতেই নাকি এই দিনটি পালন হয়েছিল প্রথম। আর এভাবেই মানুষ এপ্রিল ফুল দিবস পালন শুরু করে।

6/6
অনেকে আবার এই দিনটির সূচনা খুঁজে পায় প্রাচীন রোমের একটি উত্সবে। মার্চের শেষ দিকে উদযাপিত হিলারিয়ার মতো রোমান উৎসবে মানুষ ছদ্ম নিয়ে হাজির হতেন এবং অন্যান্যদের ঠাট্টা করতেন। এমনটাও প্রচলিত রয়েছে। আবার আরও একটি মজাদার গল্প (যদিও কাল্পনিক) রয়েছে। কুগেল নামে একজন ঠাট্টাকারী, যিনি রোমান সম্রাট কনস্টানটাইনকে একদিনের জন্য রাজা হতে দিয়েছিলেন এবং এটিকে রসিকতার দিন হিসেবে ঘোষণা করেছিলেন। এটি ১৯৮০-এর দশকে ইতিহাসবিদ জোসেফ বসকিনের একটি প্রচলিত গল্প।