advertisement

Job News: তিন ঘণ্টা কাজে ৩ হাজার টাকা বেতন! বীরভূমের স্বাস্থ্য বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন আবেদনের খুঁটিনাটি

Last Updated:
Birbhum Job News: বীরভূম জেলা স্বাস্থ্য বিভাগে কাজের দারুণ সুযোগ! দিনে মাত্র তিন ঘণ্টা সময় দিয়ে ভাল টাকা আয়ের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা কীভাবে আবেদন করবেন এবং কারা এই পদের জন্য যোগ্য, দেখে নিন একনজরে।
1/5
বীরভূমের রামপুরহাট স্বাস্থ্য জেলার তরফে একাধিক পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল শূন্যপদের মধ্যে রয়েছে এমন একটি পদ যেখানে নিয়োগ হতে পারলেই দিনে তিন ঘণ্টা কাজেই তিন হাজার টাকা বেতন হাতে পাওয়ার সুযোগ রয়েছে।

2/5
বেকার যুবক-যুবতীরা চাকরির খোঁজে যখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক সেই সময়ই বীরভূম জেলা প্রশাসনের এই নিয়োগের বিজ্ঞপ্তি কিছুটা হলেও স্বস্তি বলে মনে করছেন অনেকেই। যদিও এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক।

3/5
একাধিক পদে নিয়োগের পাশাপাশি বিজ্ঞপ্তি অনুযায়ী স্পেশালিস্ট মেডিসিন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউআর ক্যাটাগরির একজনকে নিয়োগ করা হবে। কাজের সময় হিসাবে বলা হয়েছে, সপ্তাহে দু'দিন কম করে তিন ঘণ্টা প্রতিদিন কাজ করতে হবে।

4/5
এই শূন্যপদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৬৭ বছর। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বলা হয়েছে, এমসিআই স্বীকৃত ইনস্টিটিউট থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মেডিসিনের ডিএনবি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীকে আবশ্যিকভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের আওতায় রেজিস্টার্ড হতে হবে। এছাড়াও শিশু বিশেষজ্ঞ নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

5/5
আবেদন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ২ এপ্রিল ২০২৬ এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল ২০২৬। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য বীরভূম জেলা প্রশাসনের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।