ED Raid Kolkata: সাতসকালে বালিগঞ্জের অভিজাত পাড়ায় ইডির তল্লাশি, কোন সংস্থার অফিসে গোয়েন্দা হানা?
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
ED Raid Kolkata: ফের ইডির তল্লাশি শহরে। বালিগঞ্জে গোয়েন্দা হানার মধ্যেই কসবাতেও শুরু হয়েছে তল্লাশি অভিযান। বালিগঞ্জ কসবা-সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি চলেছে বলে জানা যাচ্ছে।
কলকাতা: ফের ইডির তল্লাশি কলকাতায়। এক সপ্তাহের মাথায় ফের ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ সকাল সকাল বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে অভিযানে নামেন ইডির গোয়েন্দারা। সান এন্টারপ্রাইজের অফিসে তদন্তে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
সূত্রের খবর, নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত এই সংস্থা। যদিও এখনও অফিসের ভিতরে ঢুকতে পারেননি তদন্তাকারীরা। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ED আধিকারিকরা। সূত্রের খবর, কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে সান এন্টারপ্রাইজের বিরুদ্ধে। সেই মামলায় আজ সংস্থার অফিসে অভিযানে নেমেছে ইডি।
জানা যাচ্ছে, ব্যাঙ্কের লোনের ক্ষেত্রে একাধিক সাক্ষীকে নিয়ে এসেছেন ইডি আধিকারিকরা৷ কিন্তু এখনও পর্যন্ত ভিতরে ঢুকতে পারেনি কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা।
advertisement
advertisement

প্রসঙ্গত গত আঠাশে মার্চও শহরে তল্লাশি অভিযানে নামেন ইডির গোয়েন্দাবাহিনী। জমি নিয়ে প্রজেক্ট করার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে এই অভিযান চালায় ইডি। তদন্ত সূত্রে জানা যায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় অন্তত ৭ থেকে ৮টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়েছে সেই সময়। শহরের ব্যস্ত এলাকা জহরলাল নেহরু রোডে এক ব্যবসায়ীর সংস্থার অফিসেও হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানে সংস্থার আর্থিক লেনদেন, জমি সংক্রান্ত নথি এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। লম্বা সময় জুড়ে চলে ইডির অভিযান।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 8:18 AM IST








