তৃণমূলের ভোট প্রচারে এবার চমক ‘অনলাইন লুডো’, সাপ-লুডো খেলায় ‘সাপ’-এর ঘরে কাদের রাখা হল?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
তৃণমূল নতুন প্রচারের আঙ্গিক প্রকাশ্যে আনতে চলেছে— লুডো। যে লুডোতে থাকবে ছক্কা, সাপ-লুডোর ঘর।
আবীর ঘোষাল, কলকাতা: ভোট প্রচারে তৃণমূলের নয়া অস্ত্র ‘অনলাইন লুডো’। তৃণমূল নতুন প্রচারের অস্ত্র হল এই লুডো। যে লুডোতে রয়েছে ছক্কা, সাপ-লুডোর ঘর। এই বোর্ডে দেখানো হয়েছে উপরে ওঠার ‘সিঁড়ি’ হিসাবে কাজ করছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প। আর ‘সাপের মুখ’-এর জায়গায় ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্যের বিজেপি নেতাদের মুখের অবয়ব।
বোর্ড জুড়ে যে সব ঘরে সাপের মুখ রয়েছে সেখানে বিজেপি নেতাদের ছবি রয়েছে। বোর্ডের একাধিক ঘরে থাকছে নানা প্রকল্প। রাজ্যের প্রকল্পের উল্লেখ থাকছে। এই লুডো নিয়ে এবার প্রচারে নামছে তৃণমূল। সিঁড়ি দিয়ে উঠলে পৌঁছে যাওয়া যাবে সংশ্লিষ্ট প্রকল্পের নামে। ১০০ বা ‘জয় বাংলা’র ঘরে পৌঁছোতে গেলে খেলোয়াড়দের পেরোতে হবে ‘দু’মুখো সাপ’।
advertisement
advertisement

এক দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর অন্য দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখের ছবি। বোর্ড জুড়ে যে সব ঘরে সাপের মুখ রয়েছে সেখানে কোনও কোনও বিজেপি নেতার ছবি রয়েছে। লুডো অতি প্রাচীন খেলা। যদিও মানুষ বর্তমানে অনলাইন লুডোতেই বেশি ঝুঁকে থাকে। তাই অনলাইন প্রচারেই বেশি করে এই ভোটের খেলাকে সামনে নিয়ে আসল তৃণমূল কংগ্রেস।
advertisement

এদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের গতি আরও বাড়াল তৃণমূল। আজ, বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে পৃথক ভাবে সভা করে ভোটারদের কাছে পৌঁছোবেন দলের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন। অন্য দিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের শীতলকুচি, রায়গঞ্জ ও ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রচারসভা করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ প্রচার করবেন ভবানীপুরে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 9:38 AM IST








