Name Not In Voter List: চরম বিপাকে পড়েছেন প্যারা অ্যাথলিট আতর আলি, ভোটার লিস্টে নেই, ‘ডিলেটেড’ নাম হওয়ার পর এবার কী করবেন
- Reported by:Mainak Debnath
- Published by:Debalina Datta
Last Updated:
Name Not In Voter List: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হতাশ আন্তর্জাতিক প্যারা অ্যাথলিট আতর আলি
নদিয়া: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হতাশ আন্তর্জাতিক প্যারা অ্যাথলিট আতর আলি। আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম বিপাকে পড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট আতর আলি। ভারতের হয়ে বিদেশের মাটিতে বহু পদক জয়ী এই খেলোয়াড় বর্তমানে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে প্রশাসনিক দফতরে দফতরে ঘুরে বেড়াচ্ছেন।
আতর আলি জানান, সম্প্রতি তিনি ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করতে গিয়ে দেখেন যে তার নাম ‘ডিলিটেড’ বা বাদ দেওয়া হয়েছে। অথচ তার কাছে নাগরিকত্বের প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে। এই ঘটনায় তিনি স্তম্ভিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।নিজের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে তিনি রানাঘাটের এসডিও অফিস, বিডিও অফিস এবং সবশেষে ডিএম সাহেবের সঙ্গে দেখা করেছেন।
advertisement
advertisement
সামনে জার্মানিতে এশিয়ান গেমসের বড় আসর রয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে তার পুরোপুরি অনুশীলনে মনোনিবেশ করার কথা, সেখানে তাকে প্রশাসনিক জটিলতা সামলাতে হচ্ছে। এর ফলে তার প্র্যাকটিস এবং মানসিক প্রস্তুতি দুটোরই ক্ষতি হচ্ছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।আতর আলী নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তারা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন। যথাযথ তথ্য যাচাই না করে যেন কারো নাম তালিকা থেকে বাদ না দেওয়া হয়, সেই আর্জিও জানিয়েছেন তিনি।
advertisement
Mainak Debnath
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 11:36 AM IST










