advertisement

Bengal Safari: বেঙ্গল সাফারিতে আসছে শীলার 'সতীন'! বাঘেদের ভবিষ্যৎ বদলাতে নতুন পরিকল্পনা কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের

Last Updated:
Siliguri Bengal Safari: বেঙ্গল সাফারিতে নতুন সদস্যের আগমন! বাঘিনী শীলার সঙ্গ দিতে আনা হচ্ছে এক নতুন বাঘিনীকে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কী কারণে? জানুন বিস্তারিত
1/5
শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে বহুদিন ধরেই রাজত্ব করছে এক বাঘিনী শীলা। তার উপস্থিতিতে যেন পুরো সাফারিটাই এক অদৃশ্য ছন্দে বাঁধা। তারই বংশধরেরা ছড়িয়ে আছে চারদিকে, ছোট বড় মিলিয়ে এক বিস্তৃত পরিবার। বাইরে থেকে দেখলে সবই নিখুঁত, সবই সমৃদ্ধ। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)

2/5
কিন্তু জঙ্গলের গল্প কখনও এত সহজ নয়। একদিন হাওয়ার সঙ্গে ভেসে এল এক অদৃশ্য চিন্তা, একই রক্তের ধারায় বয়ে চলা এই সাম্রাজ্য কি সত্যিই নিরাপদ? বিশেষজ্ঞদের ভাষায়,ইনব্রিডিং একই বংশের মধ্যে প্রজনন ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে। শাবকদের শরীরে কমে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা, জন্ম নিতে পারে নানা ত্রুটি।

3/5
এই উদ্বেগ থেকেই শুরু হয় এক নতুন পরিকল্পনা। দূরে পাহাড়ের কোলে থাকা পদ্মজা নাইডু হিমায়লয়ান জুলজিক্যাল পার্কে তখন আরেক বাঘিনীর গল্প চলছে। অজানা, অচেনা, কিন্তু শক্তিশালী এক নতুন রক্তধারা।

4/5
নির্ধারিত হল বিনিময়। এক নতুন বাঘিনী আসবে শীলার রাজ্যে, আর এখান থেকে কেউ যাবে পাহাড়ের পথে। এই পরিকল্পনায় সায় দিল কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

5/5
শিলার জঙ্গলে তখনও সব আগের মতোই গাছের ছায়া, পাখির ডাক, আর বাঘেদের নিঃশব্দ চলাফেরা। কিন্তু বাতাসে যেন নতুন কিছুর ইঙ্গিত। হয়তো খুব শিগগিরই সেই নীরবতার মধ্যে শোনা যাবে নতুন পায়ের শব্দ। শীলার সাম্রাজ্যে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)