PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PSL Viral Video: বাতাস এতটাই জোরালো ছিল যে, পিচের কভারগুলো এক জায়গায় থাকতে পারেনি। কভারের পাশাপাশি মাঠকর্মীরাও এদিক-ওদিক ছিটকে পড়েন ৷ এই পরিস্থিতিতে PSL ম্যানেজমেন্ট ম্যাচ শুরু হওয়ার আগেই লাহোরে ম্যাচ বাতিল করতে বাধ্য করা হয়।
লাহোর: পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) মানেই এখন কমেডি ! মাঠের মধ্যে একটা অদ্ভুত কিন্তু মজার ঘটনা ঘটল ৷ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ায় মাঠ ও পিচের কভার সামলাতেই হিমশিম খেলেন গ্রাউন্ডসম্যানরা ৷ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় প্রবল হাওয়ার দাপটে পিচের কভার উড়ে চলে যায় ৷ মাঠকর্মীরাও প্রায় উড়ে গিয়ে এদিক ওদিক ছিটকে পড়েন !
বাতাস এতটাই জোরালো ছিল যে, পিচের উপরের কভারগুলো এক জায়গায় থাকতে পারেনি। এই পরিস্থিতিতে PSL ম্যানেজমেন্ট ম্যাচ শুরু হওয়ার আগেই লাহোরে ম্যাচ বাতিল করতে বাধ্য করা হয়। ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই হাসির রোল উঠেছে ৷ কারণ এমন দৃশ্য কেউ কখনও দেখেননি ৷ দেখুন সেই ভাইরাল ভিডিও ৷
advertisement
advertisement
Wait, Whats Happening On PSL😭😂pic.twitter.com/K2YMH1ENYO
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 31, 2026
এদিকে পিএসএলের মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সম্প্রতি শুরু হয়েছে নতুন মরশুম। আর প্রথম ম্যাচ হতে না হতেই বিতর্ক। কয়েকদিন আগে লাহোর কলন্দর্স বনাম হায়দরাবাদ কিংসম্যানের খেলা ছিল গদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু ম্যাচ চালাকালীন দেখা যায় সাদা বল ক্রমশ গোলাপি, পরে লাল হয়ে উঠছে। যা দেখে দর্শকরা অবাক হয়ে যান। অনেকে যা দেখে বলে ওঠেন ‘‘পিঙ্ক বলের প্রতিযোগিতা’’। একটু পরেই বোঝা যায় বলের রঙ বদলের কারণ। ম্যাচের মধ্যে ফিল্ডাররা বলের চকচকে দিক বজায় রাখতে প্যান্টে ঘষে থাকেন। সেই করতে গিয়েই ফিল্ডিং দল হায়দরাবাদ কিংসম্যানের লাল জার্সির রঙ উঠে এসেছে বলে। ম্যাচের পরে যা নিয়ে লাবুশেন বলেছেন, ‘‘দ্বিতীয় ওভারেই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম বলের রঙ পাল্টে যাচ্ছে দেখে। এ রকম আমি কখনও দেখিনি।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 10:15 AM IST










