advertisement

Indian Railways: দুর্গাপুর স্টেশন থেকে বাতিল একগুচ্ছ এক্সপ্রেস, ১ এপ্রিল থেকেই বিরাট বদল! চরম দুর্ভোগে পড়ার আগে জেনে নিন নয়া রুট

Last Updated:

Indian Railways: প্রায় তিন মাস দুর্গাপুর স্টেশনে ঢুকবে না বেশ কিছু এক্সপ্রেস। ট্রেন ধরতে অন্য স্টেশনে যেতে হবে যাত্রীদের। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে রেল। বুধবার ১ এপ্রিল থেকেই বাতিল থাকবে ট্রেনগুলি। না জানলে এই তিন মাস রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়বেন যাত্রীরা।

তিন মাস দুর্গাপুর স্টেশনে ঢুকবে না কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস
তিন মাস দুর্গাপুর স্টেশনে ঢুকবে না কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: পরিচালনগত সমস্যার জেরে দুর্গাপুর স্টেশনে বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। প্রায় তিন মাস দুর্গাপুর স্টেশনে ঢুকবে না বেশ কিছু এক্সপ্রেস। ট্রেন ধরতে অন্য স্টেশনে যেতে হবে যাত্রীদের। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে রেল। বুধবার ১ এপ্রিল থেকেই বাতিল থাকবে ট্রেনগুলি। ফলে না জেনে বাড়ি থেকে বেরোলে সমস্যায় পড়তে হবে যাত্রীদের।
রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপুর স্টেশনে ট্রেনের ইঞ্জিনের অভিমুখ বদল বা ‘লোকো রিভার্সাল’-এর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আসানসোল ডিভিশনের তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত এই কাজ দুর্গাপুরের বদলে অন্ডাল স্টেশনে করা হবে। ফলে সংশ্লিষ্ট ট্রেনগুলি অন্ডাল ও দুর্গাপুরের মধ্যে আংশিক বাতিল থাকবে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রতিটি ট্রেনেরই অন্ডাল স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
রেল সূত্রের খবর, মূলত অন্ডাল-সাঁইথিয়া রুট দিয়ে চলাচলকারী ১৫টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথে এই বদল আনা হয়েছে। তালিকায় রয়েছে কামাখ্যা এক্সপ্রেস, দিঘা-মালদা টাউন এক্সপ্রেস, এবং চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ির মতো গুরুত্বপূর্ণ ট্রেন। তবে ১৫৬৩৯ পুরী-কামাখ্যা এক্সপ্রেস এই নিয়মের আওতার বাইরে থাকছে। অর্থাৎ ওই ট্রেনটি তার পুরনো সূচি মেনেই চলাচল করবে। ট্রেনগুলি সরাসরি আসানসোল-অন্ডাল-সাঁইথিয়া পথে যাতায়াত করবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে সব যাত্রীর দুর্গাপুর থেকে ট্রেন ধরার কথা ছিল, তাঁদের এখন থেকে অন্ডাল স্টেশন ব্যবহার করতে হবে। এই তিন মাস মালদা টাউন-সুরাট এক্সপ্রেস, রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস এবং শিলচর-তম্বরাম এক্সপ্রেসের মতো ট্রেনগুলিও দুর্গাপুর এড়িয়ে অন্ডাল হয়ে গন্তব্যে পৌঁছবে। যাত্রীদের উদ্দেশে রেলের পরামর্শ, স্টেশনে আসার আগে প্রত্যেকে যেন অবশ্যই ট্রেনের বর্তমান গতিবিধি বা ‘রানিং স্ট্যাটাস’ যাচাই করে নেন। ট্রেনের সময়সূচিতে বিশেষ হেরফের না হলেও, স্টপেজের বদল নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না ছড়ায়, সে দিকে নজর দিচ্ছে আসানসোল বিভাগ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: দুর্গাপুর স্টেশন থেকে বাতিল একগুচ্ছ এক্সপ্রেস, ১ এপ্রিল থেকেই বিরাট বদল! চরম দুর্ভোগে পড়ার আগে জেনে নিন নয়া রুট
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement