advertisement

Districts LPG Crisis: ফোনে কোনওভাবেই বুকিং হচ্ছে না, জেলার গ্যাস দোকানে ক্রমশ বাড়ছে ভিড়, ক্ষোভে ফুঁসছে উপভোক্তারা

Last Updated:

Districts LPG Crisis: ফোনের মাধ্যমে কোনওভাবেই গ্যাস বুকিং করা যাচ্ছে না। জেলার গ্যাস বুকিং সেন্টার গুলিতে ক্রমশ বাড়ছে উপভোক্তাদের ভিড়, চড়ছে ক্ষোভ।

রান্নার গ্যাসের আকাল। সংগৃহীত ছবি।
রান্নার গ্যাসের আকাল। সংগৃহীত ছবি।
বেলঘড়িয়া, রুদ্র নারায়ণ রায়: গ্যাস সংকট ঘিরে ক্রমশই যেন ক্ষোভ দেখা দিচ্ছে জেলা জুড়ে। এই পরিস্থিতিতে গ্যাস বুকিং সেন্টারগুলির সামনেও জমছে মানুষের ভিড়। কেউ ভোররাত থেকে, কেউ সকাল থেকে দীর্ঘ সময় গ্যাস বুকিং সেন্টারগুলির সামনে লাইন দিয়েও গ্যাস রান্নার গ্যাসের সিলিন্ডার না পাওয়ায় ক্ষোভ উপড়ে দিচ্ছেন। এ দিন এমনই উপভোক্তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বেলঘড়িয়ায়, ছড়াল উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বহু মানুষ বেলঘড়িয়ার ভারত গ্যাসের বুকিং অফিসের সামনে লাইনে দাঁড়ান। কেউ গ্যাস বুকিং করতে, আবার কেউ আগে থেকে বুক করা গ্যাসের খোঁজ নিতে আসেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন গ্রাহকরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে বাড়ছে সিলিন্ডারের দাম! রান্নাঘরের রোজের ৬ কৌশল শিখুন, ৩০ দিনের গ্যাস চলবে ৪৫-৫০ দিন, বছরে বাঁচবে ৩ সিলিন্ডার
উপভোক্তাদের অভিযোগ, ফোনের মাধ্যমে কোনওভাবেই গ্যাস বুকিং করা যাচ্ছে না। বাধ্য হয়ে বুকিং সেন্টারে এসে দাঁড়ালেও সেখানে বুকিং প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে না। অনেকেই জানান, কয়েকদিন আগে গ্যাস বুকিং করলেও এখনও পর্যন্ত সিলিন্ডার সরবরাহ করা হয়নি। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘড়িয়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। গ্রাহকদের আরও অভিযোগ, গ্রামাঞ্চলে বিকল্প হিসেবে কাঠ বা অন্যান্য জ্বালানিতে রান্না করা গেলেও শহরাঞ্চলের ফ্ল্যাট কালচারে সেই সুযোগ প্রায় নেই বললেই চলে।
advertisement
ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন চরম সমস্যার মুখে পড়েছেন। এদিকে গ্যাস বুকিং সেন্টারের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে টোকেন ব্যবস্থার মাধ্যমে বুকিং করার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। সব মিলিয়ে জেলাজুড়ে চলা গ্যাস সংকটের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। এখন দেখার, কতদিনে এই সমস্যার স্থায়ী সমাধান বের হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Districts LPG Crisis: ফোনে কোনওভাবেই বুকিং হচ্ছে না, জেলার গ্যাস দোকানে ক্রমশ বাড়ছে ভিড়, ক্ষোভে ফুঁসছে উপভোক্তারা
Next Article
advertisement
ফিরে এল পুরনো স্মৃতি, হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ ! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
ফিরে এল পুরনো স্মৃতি, হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ ! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
  • ফিরে এল পুরনো স্মৃতি

  • হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ !

  • ভাইরাল ভিডিও ঘিরে চর্চা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement