ফিরে এল পুরনো স্মৃতি, হারের পর মাঠেই সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে ঋষভ পন্থ ! ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sanjiv Goenka's Animated Chat With Rishabh Pant Creates A Storm: লখনউয়ের হারের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করতে দেখা যায় পন্থ এবং ল্যাঙ্গারকে। পন্থকে যথেষ্ঠ বিব্রত দেখায়। আলোচনায় জড়িয়ে পড়েন ল্যাঙ্গারও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
লখনউ: পুরনো ঘটনার পুনরাবৃত্তি। আবার সেই একই ছবি! দিল্লি ক্যাপিটালসের কাছে লখনউ সুপার জায়ান্টসের হারের পর গর্জে উঠলেন সঞ্জীব গোয়েঙ্কা। আবার প্রকাশ্যে। মাঠে দাঁড়িয়ে। সেদিন ছিলেন কেএল রাহুল। এদিন ঋষভ পন্থ।
লখনউ সুপারজায়ান্টস (LSG) অনেক চেষ্টা করেছিল, কিন্তু দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে কম রান ডিফেন্ড করতে তারা ব্যর্থ ৷ বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে ৬ উইকেটে হেরে এবারের আইপিএল অভিযান শুরু করল লখনউ। ম্যাচের পরে LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কা, অধিনায়ক ঋষভ পন্থ আর হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের মধ্যে হওয়া কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চার বিষয় হয়েছে।
advertisement
ওই তিনজনের মধ্যে বেশ উত্তেজিতভাবে কথা হচ্ছিল ৷ তবে এটা অতটা তীব্র ছিল না যতটা কয়েক সিজন আগে হয়েছিল, যখন গোয়েঙ্কা তখনকার অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে খুব অসন্তুষ্ট ছিলেন কারণ তাঁর দল আইপিএল ২০২৪-এ সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল।
advertisement
বুধবার দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হারের পর দলের অধিনায়ক এবং কোচের উপর আবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আবার সেই মাঠে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে।
advertisement
লখনউয়ের হারের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে গোয়েঙ্কার সঙ্গে আলোচনা করতে দেখা যায় পন্থ এবং ল্যাঙ্গারকে। পন্থকে যথেষ্ঠ বিব্রত দেখায়। আলোচনায় জড়িয়ে পড়েন ল্যাঙ্গারও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
advertisement
Sanjiv Goenka and team have an animated chat with Pant after the match
by
u/QuickLaw5338 in
IndiaCricket
মহেন্দ্র সিং ধোনি থেকে কে এল রাহুল। ম্যাচ হারের পর সঞ্জীব গোয়েঙ্কার অসন্তোষের মুখে পড়েছেন সকলেই। এবার সেই তালিকায় যোগ হল ঋষভ পন্থের নামও? এমনটাই মনে করছে ক্রিকেটমহল। বুধবার আইপিএল অভিযান শুরু করেছে গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছে পন্থদের।
advertisement

খেলার পর ঋষভ পন্থের সঙ্গে গোয়েঙ্কার উত্তেজিত কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকেই চর্চা, এবার কি পন্থকেও ‘বকুনি’ দেবেন ‘মালিক’ গোয়েঙ্কা?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 11:47 AM IST









