KKR vs SRH: হায়দরাবাদ ম্যাচের আগে খোশমেজাজে নাইট শিবির! রাচিন রবীন্দ্রকে নিয়ে মজার ভিডিও পোস্ট
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার ম্যাচ, তার আগে কেকেআরের ইনস্টা হ্যান্ডল থেকে রাচিন রবীন্দ্রকে নিয়ে মজার ভিডিয়ো পোস্ট কলকাতার।
কলকাতা: প্রথম ম্যাচ হারলেও খোশ মেজাজে কেকেআর শিবির। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার ম্যাচ, তার আগে কেকেআরের ইনস্টা হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয় রাচিন রবীন্দ্রকে নিয়ে। ভিডিওটির ক্যাপশানে লেখা হয়েছে, ‘আমাদের ভুলে যেও না কিন্তু , রাচিন’।
কলকাতার আইপিএলের শুরুটা ভাল হয়নি, বড় রান তুলেও দুর্বল বোলিংয়ের অভাবে হারতে হয়েছিল প্রথম আছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ২০২৬-এ তাদের প্রথম ম্যাচে বল না করায় অনেক বিতর্ক তৈরি হয়েছিল ক্যামেরন গ্রিনকে নিয়ে, বিতর্ক শুরু হতেই নেটে বল হাতে নেমে পড়লেন অজ অলরাউন্ডার। কেকেআর ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে ২৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, যাকে কেকেআর আইপিএল ২০২৬ নিলামে ₹২৫.২০ কোটি টাকায় দলে নিয়েছিল, তাকে বল করতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে জানিয়েছেন, গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে বোলার হিসেবে ব্যবহার করা হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশে। জানা গেছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড গ্রিনকে আইপিএলে বল করতে নিষেধ করেছিল।
কিন্তু রাহানের ম্যাচ-পরবর্তী মন্তব্যের পর গ্রিন ও অস্ট্রেলিয়ার সমালোচনা শুরু হলে, কেকেআর-এসআরএইচ ম্যাচের আগের দিন গ্রিনকে বল করতে দেখা যায়। রবিবার, কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২২৪ রান করেও হারার পরে রাহানেকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন গ্রিন ম্যাচে বল করেননি। কেকেআর অধিনায়ক সঙ্গে সঙ্গে উত্তর দেন, “এই প্রশ্নটা আপনাকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (CA) করতে হবে।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 11:55 AM IST









