বাড়ির গ্যাস শেষ, রান্নার জন্য কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
ঘরের গ্যাস শেষ আর জ্বালানির জন্য গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের।
অনিরুদ্ধ কির্তনীয়া , বনগাঁ : দুই দিন বাড়ির গ্যাস শেষ। রান্নার জন্য রাস্তার পাশের কাঠ কাটতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিনোদ করাতী ৭৬ বছর । শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আনন্দপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই দিন বাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছে। ঠিক মত গ্যাস মিলছে না। ফলে শুক্রবার সকালে রান্নার জন্য রাস্তার পাশের কাঠ কাটতে গিয়েছিল বিনোদ বাবু। বিকালে পরিবারের সদস্যরা খবর পায় বাড়ির কিছুটা দূরে মাঠের মধ্যে নিথর অবস্থায় পড়ে রয়েছে বিনোদ । তড়িঘড়ি তাকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের প্রাথমিক অনুমান কোনোভাবে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক লাগে বিনোদের । ইলেকট্রিক শকে মৃত্যু হয়েছে তার। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিনোদের দেহ বনগাঁ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
advertisement
অন্যদিকে, আজব কাণ্ড ঘটেছে কলকাতা শহরের গার্ডেনরিচে। গ্যাস বুকিং এর সমস্যার জেরে গ্যাস সিলিন্ডার ছিনতাই-এর চেষ্টা। গার্ডেনরিচ থানা এলাকার ঘটনা। ১০-১৫ জন মিলে গ্যাস সিলিন্ডার ভর্তি ডেলিভারি করতে যাওয়া ভ্যান টিকে ঘিরে নেয়। সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটার গার্ডেনরিচ থানায় খবর দেন। গার্ডেনরিচ থানার তরফ থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডার উদ্ধার করা সম্ভব হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2026 8:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
বাড়ির গ্যাস শেষ, রান্নার জন্য কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের








