advertisement

সিপিএম নেতাদের সহায়তায়, বহু বাধা কাটিয়ে বিয়ে সারলেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা... রইল বিয়ের অদেখা ছবি

Last Updated:
কুম্ভমেলায় ভাইরাল হয়েছিলেন বেশ কয়েকজন সাধু, তাঁদের মধ্যে ছিলেন আইআইটি বাবা। ঠিক তেমন সকলের নজর কেড়েছিলেন এই মেয়ে। কুম্ভমেলায় মালা বিক্রি করতে দেখা যায় এক শ্যামলা রঙের মেয়েকে। হাতে বড় ব্যাগে নানা রকমের মালা নিয়ে সে ঘুরছিল মেলায়। সেই মালা বিক্রেতাকে নিয়ে মুহূর্তে তৈরি হয় শোরগোল।
1/7
গত বছর প্রয়াগরাজের কুম্ভমেলার জনসমুদ্রে মালা বিক্রি করতে দেখা গিয়েছিল শ্যামলা রঙ এবং নীলচে-বাদামি চোখের অধিকারিণী এক কন্যেকে। তাঁর চোখের সৌন্দর্য এবং হাসির ঝলকে রীতিমতো ঝড় উঠে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অচিরেই বিশ্ববাসীর নজর কেড়েছিলেন তিনি।

2/7
বাবার আপত্তি হোক কিংবা ধর্মের বাধা। কোনওটাই ধোপে টিকল না। ভিন ধর্মের প্রেমিককেই বিয়ে করলেন মহাকুম্ভের সেই ভাইরাল মোনালিসা

3/7
নেতাদের সহায়তায় কেরলের একটি মন্দিরল প্রাঙ্গণে বিয়ে সারেন তাঁরা। ঘটনার কিছুক্ষণ আগেই থাম্পানুর থানায় পৌঁছে পুলিশি সুরক্ষা চান ‘ভাইরাল’ নীল-বাদামী চোখের মোনালিসা। তাঁর সঙ্গে ছিলেন এক যুবকও। জানা গিয়েছে, যুবক তাঁর প্রেমিক। মোনালিসার বাবা তাঁদের সম্পর্কের বিরুদ্ধে হওয়ায় তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

4/7
পুলিশ সূত্রে খবর, মোনালিসা তাঁর প্রেমিক ফরমানকে নিয়ে থানায় আসেন। জানান, গত দেড় বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ফেসবুকেই তাঁদের পরিচয় হয়। ধর্মীয় বাধার কারণে মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে এই সম্পর্কের তীব্র বিরোধিতা করেন। মোনালিসার অভিযোগ, পরিবারের কাছ থেকে তাঁকে প্রচণ্ড চাপ এবং হুমকির সম্মুখীন হতে হয়, ফলে তাঁকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়।

5/7
যুগলের কথায়, কেরালা তাঁদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। সেখানে তাঁরা কোনও সামাজিক বা ধর্মীয় চাপ ছাড়াই শান্তিতে বসবাস করতে পারে। পুলিশ মোনালিসার নথিপত্র পরীক্ষা করে দেখেছেন। এরপর মোনালিসার বাবাকে থানায় ডেকে পাঠানো হয়। আইন অনুসারে, মোনালিসার নিজের ইচ্ছামতো জীবনযাপন করার অধিকার রয়েছে।

6/7
বুধবার কেরলের পুভরের অরুমানুরের নৈনার মন্দিরে সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনেই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা। যদিও এই বিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ বিয়ের ঠিক আগের মুহূর্তে অর্থাৎ বুধবার সকালের দিকে সটান থানায় হাজির হয়েছিলেন মোনালিসা এবং তাঁর সঙ্গী।

7/7
মন্দিরে বিয়ের অনুষ্ঠানে সাবেকি লাল শাড়িতে দেখা গেল মোনালিসাকে। মাথায় সিঁদুর পরেছিলেন তিনি। অন্যদিকে তাঁর স্বামী মহারাষ্ট্রের মানুষ। তিনি আবার পেশায় অভিনেতা। বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছিলেন ক্লাসিক ট্র্যাডিশনাল পোশাক।