advertisement

West Bengal Election 2026: মালদহে এসআইআর ইস্যুতে উত্তেজনা প্রশমনে প্রশাসনের উদ্যোগ! বৈঠকে একাধিক সিদ্ধান্ত

Last Updated:
এসআইআর ও ডি-ভোটার ইস্যুকে ঘিরে কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতির পর অবশেষে শান্তি ফেরাতে উদ্যোগ নিল জেলা প্রশাসন। মালদহের মোথাবাড়ি বিধানসভা এলাকার অশান্তির জেরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ আধিকারিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজসেবীরা।
1/7
এসআইআর ও ডি-ভোটার ইস্যুকে ঘিরে কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতির পর অবশেষে শান্তি ফেরাতে উদ্যোগ নিল জেলা প্রশাসন। মালদহের মোথাবাড়ি বিধানসভা এলাকার অশান্তির জেরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ আধিকারিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজসেবী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

2/7
উল্লেখ্য, এসআইআর ও ডি-ভোটার প্রসঙ্গে জেলাজুড়ে বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনা ঘটে। এরই মধ্যে কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন বিচারবিভাগীয় আধিকারিককে ঘিরে রাখার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পরে তাঁদের উদ্ধারে রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অভিযান চালায়। ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

3/7
উদ্ধার অভিযানের সময় রাস্তার মধ্যে বাঁশ ফেলে বিচারবিভাগীয় আধিকারিকদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ওঠে। তবে শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

4/7
এই ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। অশান্তিতে জড়িত অভিযোগে এখন পর্যন্ত মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী-সহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে উত্তর দিনাজপুরের ইটাহারের এক আইনজীবী মোফাক্কেরুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

5/7
এদিকে, শান্তি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাড়া ও গ্রামস্তরে বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বকে সাধারণ মানুষ, বিশেষ করে ডি-ভোটারদের আশ্বস্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

6/7
বৈঠকের পর এক বামফ্রন্ট নেতা মজিবর রহমান বলেন, “গত কয়েকদিন ধরে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ন্ত্রণে আনতে আমরা উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে সচেতন করবো।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)

7/7
অন্যদিকে, এদিন মোথাবাড়ি থানায় সাংবাদিক বৈঠক করে উত্তরবঙ্গের এডিজি কে জয়রামন জানান, “এলাকায় অশান্তি রুখতে আমরা সবরকম পদক্ষেপ নিতে প্রস্তুত। সাধারণ মানুষ গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারেন, তবে কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)