কিংবদন্তি ইমরান খানের ডান চোখে আর মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় গোটা বিশ্ব। জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর আইনজীবীরা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। ইমরানের দল PTI এর আইনজীবী সালমান সফদরকে ‘আদালত বান্ধব’ নিযুক্ত করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে। তাঁরা ইমরানের সঙ্গে দেখা করে এসে যে রিপোর্ট দিয়েছেন তা শিউরে ওঠার মতো। গত ৩-৪ মাস ধরে ক্রমশ দৃষ্টিশক্তি হারাচ্ছেন ৭৩ বছরের প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক। ডান চোখে আর মাত্র ১৫ শতাংশের মতো দৃষ্টিশক্তি রয়েছে। কিন্তু কেন এই অবস্থা হল? রিপোর্ট বলছে,পুরোটাই জেল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে। আতস কাঁচের তলায় পাক প্রশাসনের ভূমিকা। তবে কি ইচ্ছে করেই অন্ধত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে? গত ৩-৪ মাস ধরে ক্রমশ দৃষ্টিশক্তি হারানো ইমরান খান, জেল কর্তৃপক্ষকে বারবার চিকিৎসার আবেদন করেও সাড়া পাননি। জেল সুপার, মামুলি আই ড্রপ দেওয়া ছাড়া আর কিছুই করেননি ! ইমরানের দৃষ্টিশক্তি বাঁচাতে প্রয়োজন আধুনিক চিকিৎসা যে পরিকাঠামো নেই জেল এর অন্দরে। দ্রুত প্রয়োজন জেল এর বাইরে কোনও eye specialist । হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসিয়ে তাঁর চিকিৎসা। সুপ্রিম কোর্ট তেমনই নির্দেশ দিয়েছে। যদিও বারবার আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো জেল প্রশাসন আদৌ তা কার্যকর করবে কিনা তা নিয়ে সন্দেহ ছিলই। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন গুনছেন ইমরানের পরিবার,দলের নেতা কর্মীরা আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত fan followar ।



