advertisement

Iran USA War Update: দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও

Last Updated:

পঞ্চম দিনেও বিধ্বংসী রূপ নিল ইরান, ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধ৷ চলছে হামলা, পাল্টা হামলা৷

Rapid Read
বিধ্বংসী রূপ নিচ্ছে ইরান, আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ৷
বিধ্বংসী রূপ নিচ্ছে ইরান, আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ৷
দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷
ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলার সময় দুবাইয়ে মার্কিন সেনার ওই ঘাঁটিতে মেরিন বাহিনীর ১৬০ জন সদস্য উপস্থিত ছিলেন৷ গোয়েন্দা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, ড্রোন এবং মিসাইল ব্যবহার করে এই হামলায় আমেরিকা অন্তত ১০০ জন সেনাকে হারিয়েছে৷
অন্যদিকে ইরান আরও দাবি করেছে, মার্কিন এবং ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত তাদের দেশে ১০৪৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন৷ হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা মার্কিন দূতাবাসগুলিকে তারা এবার নিশানা করবে৷ এ দিন লেবাননেও হামলা চালিয়েছে ইরান৷
advertisement
advertisement
রিয়াধে মার্কিন দূতাবাস চত্বরে থাকা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র দফতরেও ইরান ড্রোন হামলা চালায়৷ যদিও এই হামলায় সিআইএ স্টেশনের কোনও ক্ষতি হয়নি বলে পাল্টা দাবি করেছে আমেরিকা৷ মার্কিন সেনার পাল্টা দাবি, আমেরিকা এবং তার সহযোগী দেশগুলির উপরে ইরানের হামলার ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে৷ একই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
advertisement
বুধবারই ভোররাতে ভারত থেকে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের একটি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় আমেরিকা৷ যুদ্ধ জাহাজ ডুবে গিয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran USA War Update: দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement