বৈচিত্র্যময় পুরুলিয়া জেলা জঙ্গলমহলের অন্যতম লাল মাটির। এই জেলা সমৃদ্ধ হয়েছে লোকোসংস্কৃতির মধ্যে দিয়ে। পুরুলিয়ার লোকশিল্পের অন্যতম অংশ ছৌ, ঝুমুর, টুসু, ভাদু। ছৌ-এর হাত ধরে দেশে-বিদেশে সর্বত্র পুরুলিয়ার নাম ছড়িয়ে গিয়েছে। এই জেলায় একাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এছাড়াও রয়েছে জয়চন্ডী পাহাড়, বরন্তি লেক, পারডি ড্যাম, পাখি পাহাড়, মরগুমা জলাধার সহ আরও নানান ভ্রমণস্থল। পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় খাবার ভাবরা ভাজা, এছাড়াও রয়েছে নিকুতি, মন্দিরা, দরবেশ।

অনলাইন-অফলাইনে একসঙ্গে শুরু ট্রাইব্যুনালের কাজ, নাম বাদ গেলে কীভাবে আবেদন? জানাল কমিশন
SIR-এর 'অ্যাপিলেট ট্রাইবুনালে' ফের ধাক্কা...! হঠাৎ সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন
তৃণমূল নেতা-কর্মীদের নিরাপত্তায় এত পুলিশ লেগেছে কেন? জবাব চেয়ে রাজ্যের ডিজিকে রিভিউয়ের নির্দেশ কমিশনের
সল্টলেকে ইডি অফিস থেকে বেরিয়ে মুখ খুললেন দেবাশিস কুমার, কী বললেন বিদায়ী বিধায়ক?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের দুই মন্ত্রী রথীন ঘোষ এবং সুজিত বসুকে তলব করল ইডি৷ আগামী সোমবার দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করা হয়েছে৷ বুধবার তলব করা হয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে৷ এবারের বিধানসভা নির্বাচনে সুজিত এবং রথীন দু জনেই প্রার্থী হয়েছেন৷ ফলে ভোট প্রচারের মধ্যেই ইডি দফতরে হাজিরা দিতে হবে৷এবারের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট মুখ সুজিত বসু এবং রথীন ঘোষ৷ রাজারহাট-বিধাননগর কেন্দ্র থেকে এবারেও প্রার্থী হয়েছেন সুজিত বসু৷ অন্যদিকে মধ্যমগ্রাম থেকে প্রার্থী হয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ৷ পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ মন্ত্রীর বাড়ি এবং তাঁর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি৷






ধর্মতলা থেকে সরকারি বেসরকারি বিভিন্ন বাস পরিষেবা রয়েছে কলকাতা থেকে পুরুলিয়া আসার জন্য।
পুরুলিয়া আসার জন্য হাওড়া থেকে নিয়মিত চলে দুটি ট্রেন। এছাড়াও আরও তিনটি ট্রেন রয়েছে সাপ্তাহিকভাবে।