West Bengal Election 2026: তৃণমূল নেতা-কর্মীদের নিরাপত্তায় এত পুলিশ লেগেছে কেন? জবাব চেয়ে রাজ্যের ডিজিকে রিভিউয়ের নির্দেশ কমিশনের
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কেন সরাসরি পুলিশ কর্মীদের তৃণমূল নেতা ও কর্মীদের নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে, সেই প্রশ্নই উঠেছে। এই প্রেক্ষিতে রাজ্যের ডিজিপিকে কড়া ‘প্রফেশনাল রিভিউ’-এর নির্দেশ দিয়েছে কমিশন। কারা কারা এই নিরাপত্তা পাচ্ছেন, তার পূর্ণাঙ্গ পর্যালোচনা করে ২-৩ দিনের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কলকাতা: তৃণমূল নেতা এবং কর্মীদের নিরাপত্তায় কেন পুলিশকর্মীদের ব্যবহার? জবাব চেয়ে রাজ্যের ডিজিপি সিদ্ধ নাথ গুপ্ত-কে রিভিউয়ের নির্দেশ দিল কমিশন।
কেন সরাসরি পুলিশ কর্মীদের তৃণমূল নেতা এবং কর্মীদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে। সেই প্রেক্ষিতেই রাজ্যের ডিজিকে কড়া ‘প্রফেশনাল রিভিউয়ের’ নির্দেশ দিল কমিশন। কাদের কাদের নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে তার রিভিউ করে ২-৩ দিনের মধ্যে করতে হবে সেই কাজ।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘোষণার আগেই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত ৮৩২ জন এবং তৃণমূল সমর্থক-সহ আরও ১৪৪ জনকে নিরাপত্তা দিতে মোট ২,১৮৫ জন পুলিশ কর্মী মোতায়েন করেছিল।
advertisement
advertisement
এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ডিজিপিকে আগামী ২-৩ দিনের মধ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে বিষয়টির পূর্ণাঙ্গ পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর এসআইআর প্রক্রিয়া শুরুর ঠিক আগে থেকে ২০২৬ সালের ১৫ মার্চ নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত রাজ্য সরকার মোট ১,৩৭০ জন আধিকারিককে বদলি করেছে। এর মধ্যে পরিসংখ্যানও দিয়েছে নির্বাচন কমিশন—
advertisement
আইএএস আধিকারিক: ৯৭ জন
আইপিএস আধিকারিক: ১৪৬ জন
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস আধিকারিক: ১,০৮০ জন
পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস আধিকারিক: ৪৭ জন
কমিশন আরও জানিয়েছে, এই ব্যাপক রদবদলের ফলে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা নির্বাচন কমিশন সীমিত সংখ্যক বদলির মাধ্যমে সংশোধন করেছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 7:29 PM IST










