advertisement

Shatarup Ghosh on Panihati: '২৯৩ কেন্দ্রে বিজেপি-র বিরোধিতা, পানিহাটিতে নয়!' পদ্ম প্রার্থী অভয়ার মাকে একটাই প্রশ্ন করলেন শতরূপ

Last Updated:

পানিহাটিতে কলতান দাশগুপ্তের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অভয়ার মায়ের উদ্দেশ্যে একটিই প্রশ্ন ছুড়ে দিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ৷

অভয়ার মায়ের উদ্দেশ্যে প্রশ্ন শতরূপের৷
অভয়ার মায়ের উদ্দেশ্যে প্রশ্ন শতরূপের৷
রাজ্যের ২৯৩ আসনে সিপিএম বিজেপি-র বিরোধিতা করলেও পানিহাটিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তাঁরা একটাও কথা বলবেন না৷ পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের প্রচারে গিয়ে এমনই দাবি করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ৷ আরজি কর কাণ্ডের নির্যাতিতা অভয়ার মা বিজেপি প্রার্থী হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকেও সম্মান জানিয়েছেন শতরূপ৷ তার পরেও পানিহাটির বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে একটিই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিপিএমের এই তরুণ নেতা৷
পানিহাটিতে দলের প্রার্থীর প্রচারে গিয়ে শতরূপ বলেন, ‘এই কথাগুলো না বলতে হলেই ভাল হত৷ কিন্তু এই পরিস্থিতি আমরা তৈরি করিনি৷ এখানে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন, আমরা সবাই জানি তিনি কীভাবে নিজের সন্তানকে হারিয়েছেন৷ কোনও মা, বাবাকে যদি তাঁর সন্তানকে এভাবে হারাতে হয় তাহলে সারাজীবনেও সেই মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠা সম্ভব নয়৷ আমরা কোনওদিন আজ পর্যন্ত বিজেপি-কে ছেড়ে কথা বলিনি৷ পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে গিয়েও আমরা যদি বিজেপি-র বিরোধিতাও করি, পানিহাটি এমন একটা আসন যেখানে আমরা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একটা কথাও বলতে পারব না৷ তিনি আমাদের মায়ের মতো৷ তাঁর যন্ত্রণা আমরা সবাই বুঝি৷ তাঁর বিরুদ্ধে আমাদের একটাও বক্তব্য নেই, উনি যা ভাল বুঝেছেন করেছেন৷ একশো বার ওনার সেটা করার অধিকার ছিল৷ কী কারণ না কারণ আপনারা সবাই জানেন৷’
advertisement
advertisement
এর পরেই শতরূপ বলেন, ‘আমি শুধু একটাই প্রশ্ন করছি৷ আপনারা নিজেরাই বাড়ি গিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজবেন৷ অভয়ার খুনের দায়িত্ব যাদের হাতে দেড় বছর ধরে ছিল সেই সিবিআই তদন্ত শেষ করেনি৷ তারা তদন্ত শেষ করতে চায়নি, তাই করেনি৷ আজ অভয়ার মা বলছেন, যাতে আমার মেয়ের খুনের তদন্ত ঠিক মতো হয় তাই আমি বিজেপি-তে যোগ দিচ্ছি৷ তাহলে বলুন তো কামদুনি, মধ্যমগ্রাম, ধুপগুড়ির ধর্ষণ, খুনের ঘটনায় সেই নির্যাতিতাদের পরিবারগুলিরও কি তৃণমূলে যোগ দেওয়া উচিত ছিল? কারণ সেই ধর্ষণ, খুনের তদন্তের দায়িত্ব ছিল তৃণমূল পরিচালিত সরকারের পুলিশের হাতে৷ এটা আমাদের প্রশ্ন৷ আমরা কারও প্রার্থী হওয়ার বিরোধিতা করছি না৷ এখানকার যিনি বিজেপি প্রার্থী, তার পায়ের কাছে আমাদের যাবতীয় আক্রমণের অস্ত্র নামিয়ে রাখছি৷ অভয়ার মাকে শুধু বলব, আপনার মেয়ে যখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল তখন কলতানের মেয়ে এই পৃথিবীতে আসছিল৷ কিন্তু কলতান এই আন্দোলনে নেমেছিল বলে কলতানের মেয়ে যখন জন্মেছিল তখন ও জেলে ছিল৷ একা কলতান নয়, গোটা বাংলার যত মানুষ তখন রাত জেগেছেন, মিছিলে গিয়েছেন বলে চাকরিতে বদলি হয়ে গিয়েছে, এত মানুষের আত্মত্যাগ মিথ্যে হতে পারে না৷ আমরা বিচার আদায় করেই ছাড়ব৷’
advertisement
এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে পানিহাটি৷ বর্তমান বিধায়ক নির্মল ঘোষের জায়গায় এবার তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল৷ পানিহাটি থেকে আরজি কর আন্দোলনে সক্রিয় ভাবে জড়িয়ে থাকা সিপিএমের তরুণ নেতা কলতান দাশগুপ্তকে টিকিট দিয়েছে বামেরা৷ অন্যদিকে আরজি কর কাণ্ডের নির্যাতিতা অভয়ার মাকে এই কেন্দ্র থেকে প্রার্থী করে পানিহাটির লড়াইকে অন্য মাত্রা দিয়েছে বিজেপি৷ টিকিট পাওয়ার আগেই অবশ্য বামেদের কড়া ভাষায় সমালোচনা করেছিলেন অভয়ার মা এবং বাবা৷ তবে কলতান তাঁর সন্তানসম বলেই মন্তব্য করেছিলেন বিজেপি প্রার্থী অভয়ার মা৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Shatarup Ghosh on Panihati: '২৯৩ কেন্দ্রে বিজেপি-র বিরোধিতা, পানিহাটিতে নয়!' পদ্ম প্রার্থী অভয়ার মাকে একটাই প্রশ্ন করলেন শতরূপ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement