advertisement

Rahul-Sandipta: 'গাফিলতি তো হয়েছেই... এখন শুধু সত্যিটা সামনে আসার অপেক্ষা' রাহুলের মৃত্যুতে গর্জে উঠলেন কাছের বন্ধু সন্দীপ্তা

Last Updated:

Rahul-Sandipta:টলিউডের অভিনেতা রাহুলের মৃত্যুতে একধিক প্রশ্ন উঠছে। উঠছে গাফিলতির অভিযোগও নিরপেক্ষ তদন্তের দাবি আপামর জনতার! একই দাবি, রাহুলের কাছের বন্ধু সন্দীপ্তা। জানালেন, ''গাফিলতি ছাড়া তো এরকম ঘটনা ঘটতেই পারেনা। এখন শুধু সত্যিটা সামনে আসার অপেক্ষা।''

Rahul Sandipta
Rahul Sandipta
কলকাতা: গত রবিবার! সেই অভিশপ্ত রবিবার! তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয় টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের! তার পর কেটেছে ৪ টে দিন! শুধু টলিউড নয়, আপামর বাঙালির মনে রাহুলকে হারাবার ক্ষত এখনও দগদগে! কাছের বন্ধুকে হারাবার শোক ভুলতে পারছেন না অভিনেত্রী সন্দীপ্তা সেনও। এখনও মানতে পারছেন না, রাহুল আর নেই!
অনস্ক্রিনে রাহুল-সন্দীপ্তা জুটি ছিল সুপারহিট। একসঙ্গে অভিনয় করেছেন ‘তুমি আসবে বলে’, ‘আয় খুকু আয়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। অভিনেত্রীর ভাষায়, ” সেদিন কাকিমার সাথে দেখা করতে গেছিলাম। কত পুরোনো কথা, কত পুরোনো স্মৃতি, রাহুলের ছোটবেলার কথা, পছন্দের খাবার, বই, মায়ের সাথে কাটানো পুরোনো সময় গুলোর কথা …. কত কিছু নিয়ে কথা হল …. রাহুলের ঘর, নতুন জিম সেটআপ, রাহুলের বই, পোস্টারের কালেকশন সবটাই পরে রয়েছে ওর অপেক্ষায়…কুট্টুসের সাথে দেখা হলো, ঠিক চিনতে পেরেছে এতো বছর বাদে, ওর কষ্টটা বোধহয় সবচেয়ে বেশী, কাউকে বলতেও তো পারছেনা বেচারা …।”
advertisement
advertisement
রাহুলের মা, প্রিয়াঙ্কা, ছোট্ট সহজের জন্য ডুকরে উঠেছে সন্দীপ্তার মন, তাঁর ভাষায়, ” কাকিমা এখনো বিশ্বাস করতে পারছেন না, আদরের বাবিন কে হারিয়েছেন তিনি। খুব কষ্ট হচ্ছে দাদা-র কথা, বউরাণী-র কথা, রাহুলের স্কুলের বন্ধুদের কথা, আত্মীয়দের কথা , বাবলু দা-র কথা , সহজের কথা আর অবশ্যই প্রিয়াঙ্কার কথা ভেবে।… এ যে কি ভয়ংকর কষ্ট সেটা আমি-আপনি বুঝতে পারবোনা। ছোট্ট সহজ, মাত্র ১৩ বছর বয়সে , বন্ধু-বাবা কে হারালো, এইটা বোঝা বা বোঝানোর ভাষা আমার কাছে নেই। আর প্রিয়াঙ্কা, নিজের মন শক্ত রেখে, এই অবস্থাতে একা হাতে মিডিয়া, পরিবার, কাজ সবটা সামলাচ্ছে।”
advertisement
কীভাবে চলে গেল একটা তরতাজা প্রাণ? রাহুলের মৃত্যু নিয়ে তত্ত্ব অনেক! উঠছে নানা প্রশ্ন! আসছে গাফিলতির অভিযোগ! উঠে আসছে নিরপেক্ষ তদন্তের দাবি। একমত সন্দীপ্তাও, তাঁর মতেও, ” গাফিলতি তো হয়েছেই, প্রপার, নিরপেক্ষ ইনভেস্টিগেশন দরকার। গাফিলতি ছাড়া তো এরকম ঘটনা ঘটতেই পারেনা। এখন শুধু সত্যিটা সামনে আসার অপেক্ষা। এই অপেক্ষার মাঝেই আমাদের কে খুঁজে নিতে হবে একটু ভালো থাকা। রাহুল তো নিজেই ভালো থাকার প্রতি বেশি ঝুঁকে থাকতো।কারুর কাছে সে রাহুল, কারুর কাছে অরুণোদয়, বাবিন, অরুণ ….. ভালো থাকুক রাহুল, তুমি মনে থাকবে চিরকাল …”
advertisement
(সন্দীপ্তা সেনের ফেসবুক পোস্টের বানান অপরিবর্তিত)
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul-Sandipta: 'গাফিলতি তো হয়েছেই... এখন শুধু সত্যিটা সামনে আসার অপেক্ষা' রাহুলের মৃত্যুতে গর্জে উঠলেন কাছের বন্ধু সন্দীপ্তা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement