Weather Update: দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে, লাফিয়ে বাড়বে তাপমাত্রা! কবে বৃষ্টি হবে জানাল হাওয়া অফিস
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Weather Update: গরম ও অস্বস্তিকর আবহাওয়া, কাল কলকাতায় গরম ও অস্বস্তি বাড়বে। সেই সঙ্গে গরম থেকে কবে মুক্তি মিলবে তা-ও জানাল হাওয়া অফিস।
গরম ও অস্বস্তিকর আবহাওয়া, কাল কলকাতায় গরম ও অস্বস্তি বাড়বে। আজ শুক্র ও কাল শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলাতে সতর্কতা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া, গরম সঙ্গে অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
দক্ষিণবঙ্গে আজ ও কাল মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গরম চরম বাড়বে বলে জানা গিয়েছে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এপ্রিলের শুরুতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
advertisement
রবিবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। বাকি সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে, রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। রবিবার থেকে বুধবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে, সোমবার ও বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা কিছুই এলাকায়।








