Birbhum News: বোলপুর শান্তিনিকেতন গেলে এই জায়গাটি ঘুরে আসুন, না গেলে মিস করবেন অনেক কিছু
- Reported by:Souvik Roy
- Published by:Riya Das
Last Updated:
Birbhum News: বোলপুর শান্তিনিকেতন এলে অন্ততপক্ষে একবার ঘুরে আসুন এই জায়গাটি। মিলবে মনের শান্তি, আপনি পায়ে হেঁটে প্রকৃতির আনন্দ নিতে নিতে পৌঁছে যেতে পারেন এই জায়গায়।
লাল মাটির জেলা বীরভূম আর এই লাল মাটির জেলার লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। প্রত্যেকদিন দেশ-বিদেশের বহু পর্যটক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের টানে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন। দীঘা ,পুরী এবং মন্দারমনি ঘুরে মন ভরে গেলে পর্যটকেরা বেছে নেন এই লাল মাটির শহরকে। বিশেষ করে সপ্তাহের শনি এবং রবিবার হাজার হাজার পর্যটকদের ভিড় জমে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
আর এই বোলপুর শান্তিনিকেতনের মধ্যেই রয়েছে ছাতিমতলা। অনেকে হয়ত এই জায়গা ঘুরে এসেছেন তবে আসলে কী এই ছাতিমতলা সেই সম্বন্ধে অনেকেই জানেন না। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তর্গত এক পূজনীয় স্থান। এই বোলপুর শান্তিনিকেতনের ছাতিমতলার শান্ত স্নিগ্ধ পরিবেশে প্রবেশ করলে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। ‘ছাতিম বৃক্ষকুঞ্জ’ নামে পরিচিত ছাতিমতলা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যের সঙ্গে জড়িত।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
ঊনবিংশ শতাব্দীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অনুপ্রেরণা পেয়েছিলেন। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত এই স্থানটি, জ্ঞান ও সম্প্রীতির কেন্দ্র হিসেবে শান্তিনিকেতনকে গড়ে তোলার রবীন্দ্রনাথের স্বপ্নের জন্মস্থান। আপনি এখানে এলে দেখতে পাবেন ছাতিম গাছ এবং একটি সাধারণ পাথরের ফলক। এই পবিত্র মুহূর্তটিকে স্মরণীয় করে রেখেছে, যা এই স্থানটিকে নীরব আত্মচিন্তা ও ঐতিহাসিক শ্রদ্ধার এক জায়গায় রূপান্তরিত করেছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
তবে এবার প্রশ্ন আপনি এখানে পৌঁছাবেন কিভাবে! আপনি কলকাতা শিয়ালদহ অথবা হাওড়া স্টেশন থেকে যে কোনও ট্রেন ধরে সোজা পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আপনি যে কোনও টোটো ধরে পৌঁছে যেতে পারেন এই জায়গায়। যার জন্য আপনাকে ১৫ থেকে ২০ টাকা মাথাপিছু খরচা করতে হবে। এছাড়াও আপনি পায়ে হেঁটে প্রকৃতির আনন্দ নিতে নিতে পৌঁছে যেতে পারেন এই জায়গায়।ছবি ও তথ্য: সৌভিক রায়









