advertisement

Malda Arrest: ‘মিম-এর সঙ্গে যোগ নেই, জারি থাকবে আন্দোলন..,’ আদালত থেকেই হুঙ্কার! আর কী বললেন মোফাক্কেরুল?

Last Updated:

এদিন মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কেল ইসলামের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মালদহ জেলা আদালত। আগামী ১৭ এপ্রিল তাঁকে ফের তোলা হবে মালদহ আদালতে।

মোফাক্কেরুল ইসলাম
মোফাক্কেরুল ইসলাম
মালদহ, সেবক দেবশর্মা, লিপেশ লালা: তিনি নিজে আইনজীবী৷ সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লাইভও করে থাকেন৷ আলোচনা করেন তাঁর লড়া বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে৷ কিন্তু, মালদহ কাণ্ডে গ্রেপতার হওয়ার পরে, তাঁর হয়ে লড়তে চাইছেন না কোনও আইনজীবীই৷ গত বুধবার রাতে মালদহের মোথাবাড়ি এলাকায় এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া সংক্রান্ত বিক্ষোভে ঘৃতাহুতি দেওয়ার অভিযোগ এসেছে মোফাক্কেরুল ইসলাম নামের এক মিম নেতার বিরুদ্ধে৷ শুক্রবার সকালে বাগডোগরা থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্যের সিআইডি৷
এদিন মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কেল ইসলামের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মালদহ জেলা আদালত। আগামী ১৭ এপ্রিল তাঁকে ফের তোলা হবে মালদহ আদালতে।
advertisement
এদিকে এসআইআর-এ নাম বাদ যাওয়া নিয়ে আন্দোলন করে কোনওরকম ভুল করেননি বলে মন্তব্য করেছেন ধৃত মোফাক্কেরুল। তিনি জানিয়েছেন, যতদিন বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় না উঠবে ততদিন আন্দোলন জারি থাকবে। আজ আদালতে তোলার পথে এমনই মন্তব্য করলেন মোফাক্কেরুল।
advertisement
পাশাপাশি, নিজের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একসময় মিম এর প্রার্থী হয়েছিলেন। পরে সেখান থেকে ইস্তফা দেন বলেও এদিন দাবি করেন মোফাক্কেরুল।
advertisement
নিজেকে আইনজীবী বলে দাবি করলেও এদিন তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মালদহ আদালতের আইনজীবীরা। তাঁর পক্ষে কোনও আইনজীবী কোটে দাঁড়াবেন না বলে মন্তব্য করেন উপস্থিত আইনজীবীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda Arrest: ‘মিম-এর সঙ্গে যোগ নেই, জারি থাকবে আন্দোলন..,’ আদালত থেকেই হুঙ্কার! আর কী বললেন মোফাক্কেরুল?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement