advertisement

Adhir Ranjan Chowdhury: 'তৃণমূল ছাড়া বিচারকদের আটকে রাখার সাহস কার হবে?' কালিয়াচক কাণ্ডে বিস্ফোরক অধীর

Last Updated:

গত বুধবার রাতে কালিয়াচকে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল পেশায় আইনজীবী এবং এআইএমআইএম নেতা মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে৷

কালিয়াচক কাণ্ডের পিছনে তৃণমূল, দাবি অধীরের৷
কালিয়াচক কাণ্ডের পিছনে তৃণমূল, দাবি অধীরের৷
মালদহের মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত কালিয়াচকে এসআইআর-এর বিরোধিতায় বিচারকদের আটকে রাখার ঘটনার পিছনে তৃণমূল জড়িত রয়েছে৷ এমনই দাবি করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী৷ অধীরের দাবি, বিচারকদের ১৬ ঘণ্টার মতো আটকে রাখার সাহস তৃণমূল ছাডা় আর কারও হবে না৷ নজর ঘোড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এআইএমআইএম-এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন বলে অভিযোগ করেছেন অধীর৷
গত বুধবার এসআইআর-এ নাম বাদ যাওয়ার বিরোধিতাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত কালিয়াচক এলাকা৷ কালিয়াচক-২ বিডিও অফিসের ভিতরে প্রায় সারাদিন ধরে এসআইআর-এর নথি যাচাইয়ের কাজে যুক্ত সাত জন বিচারককে আটকে রাখা হয় বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত গভীর রাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে আটকে থাকা বিচারকদের উদ্ধার করে৷ উদ্ধার করে নিয়ে আসার সময়ও পুলিশের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ৷
advertisement
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ৷ ঘটনায় মূল চক্রী হিসেবে উঠে এসেছে আইনজীবী এবং মিম নেতা মোফেক্কারুল ইসলামের নাম৷ এ দিন সকালেই মোফেক্কারুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে সিআইডি৷
advertisement
অধীরের অবশ্য দাবি, এই ঘটনায় নিশ্চিত ভাবে তৃণমূল যুক্ত রয়েছে৷ বহরমপুরের কংগ্রেস প্রার্থীর দাবি, এর পিছনে তৃণমূল আরামসে আছে আপনারা খুঁজলেই দেখতে পারবেন৷ মিমের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিদি বরাবরই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে ফেলে সতী সাজার চেষ্টা করেন৷ এর পিছনে তৃণমূলের লোক থাকতেই হবে৷ বিচারকদের ১৬ ঘণ্টা আটকে রাখে, এই ক্ষমতা আর কার আছে? এটা খুব স্বাভাবিক, দুই দুয়ে চার৷ তৃণমূল না থাকলে একজন মহিলা বিচারককে গাড়িতে বসিয়ে রাখা সম্ভব? তৃণমূল ছাড়া এই সাহস আর কারও হবে? বেলডাঙাতেও একই জিনিস হয়েছিল৷ তৃণমূল অশান্তিতে উস্কানি দেওয়ার পর সাধারণ মানুষকে ফাঁসানো হয়েছিল৷
advertisement
কালিয়াচকের এই ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও৷ বিচারকদের কেন এভাবে আটকে থাকতে হল তা জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্যসচিব, মালদহের জেলাশাসক ও পুলিশ সুপারকে শো কজ করেছে শীর্ষ আদালত৷ ঘটনার তদন্তভার এনআইএ-কে দিয়েছে নির্বাচন কমিশন৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন৷ ঘটনায় উস্কানি দেওয়ায় অভিযুক্ত মোফেক্কারুল ইসলামকে গ্রেফতারের জন্য এ দিন সিআইডি-র প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Adhir Ranjan Chowdhury: 'তৃণমূল ছাড়া বিচারকদের আটকে রাখার সাহস কার হবে?' কালিয়াচক কাণ্ডে বিস্ফোরক অধীর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement