advertisement

Iran Israel Conflict: ইরানের হাতে বন্দি মার্কিন পাইলট? এফ-৩৫ নিয়ে বিস্ফোরক দাবি তেহরানের!

Last Updated:

ইরানের সংবাদসংস্থা তাসনিমের দাবি, শুক্রবার আমেরিকার এক পাইলটকে আটক করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। পশ্চিম ইরানে একটি এফ-৩৫ যুদ্ধবিমান থেকে জরুরি পরিস্থিতিতে ইজেক্ট করার পরই ওই পাইলটকে হেফাজতে নেওয়া হয়।

যুদ্ধবিমান ধ্বংস করল ইরান
যুদ্ধবিমান ধ্বংস করল ইরান
তেহরান: ইরানের সংবাদসংস্থা তাসনিম শুক্রবার জানিয়েছে আমেরিকার এক পাইলটকে আটক করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প (আইআরজিসি)। পশ্চিম ইরানে এফ-৩৫ ফাইটার জেট থেকে আপৎকালীন পরিস্থিতিতে ওই পাইলট ‘ইজেক্ট’ করার পরেই তাঁকে আটক করা হয়। আইআরজিসির সংঘাতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পরেই ওই বিমানের পাইলটকে আটক করা হয়। ইরান সরকারও ইতিমধ্যে পাইলট আটকের বিষয়ে স্বীকার করলেও নিউজ18 এখনও স্বাধীনভাবে সত্যতা যাচাই করেনি।
জানা যাচ্ছে, মার্কিন একটি দ্বিতীয় পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে দাবি করেছে ইরান। তাদের অভিযোগ, দেশের মধ্যাঞ্চলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই যুদ্ধবিমানটি নামানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, খাতাম আল-আনবিয়া সদর দফতরের এক মুখপাত্রের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, আইআরজিসি এয়ারোস্পেস ফোর্সের নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এই হামলা চালানো হয়। মুখপাত্র বলেন, “দ্বিতীয় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানটি মধ্য ইরানের আকাশে গুলি করে নামানো হয়েছে। প্রচণ্ড বিস্ফোরণের কারণে পাইলটের বেরিয়ে আসার সম্ভাবনা খুবই কম।”
advertisement
advertisement
এদিকে, দেশের সেতু, বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি পরিকাঠামোর উপর হামলা হলে কঠোর পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। মুখপাত্র বলেন, “ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর কোনও আক্রমণ হলে শুধু মার্কিন ও ইজরায়েলি স্বার্থেই নয়, বরং তাদের মিত্র দেশগুলির গুরুত্বপূর্ণ স্থাপনাতেও আগের তুলনায় আরও কঠোর ও বিধ্বংসী হামলা চালানো হবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “যে দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তারা যদি নিরাপদ থাকতে চায়, তবে তাদের উচিত মার্কিন বাহিনীকে সেখান থেকে সরিয়ে দেওয়া।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Israel Conflict: ইরানের হাতে বন্দি মার্কিন পাইলট? এফ-৩৫ নিয়ে বিস্ফোরক দাবি তেহরানের!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement