advertisement

Indian Army: প্রাক্তন সেনাকর্মীদের পকেটে নজর সাইবার অপরাধীদের, মিলন উৎসবে গোপন মন্ত্র দিলেন বিশেষজ্ঞরা! বীর-বীরাঙ্গনাদের সম্মানে আবেগঘন ছবি

Last Updated:

Purulia Ex-Indian Army Reunion: কর্মক্ষেত্রে দীর্ঘদিন একসঙ্গে কাটানোর পর নিতে হয় অবসর। তখন থেকে আর দেখা হয় না সতীর্থদের সঙ্গে। সেই আক্ষেপ ঘোচাতে পুরুলিয়া সৈনিক স্কুলে হয়ে গেল প্রাক্তন সেনা কর্মীদের মিলন উৎসব।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় প্রাক্তন সেনা কর্মীদের মিলন উৎসব

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : ‘ওয়ান্স আ সোলজার অলওয়েস আ ব্রাদার’ এই বার্তাকে সামনে রেখে পুরুলিয়ায় অনুষ্ঠিত হল প্রাক্তন সেনা কর্মীদের মিলন উৎসব। দেশবাসীকে সুরক্ষা দিতে নিজেদের জীবন বাজি রাখেন সেনা কর্মীরা। কিন্তু চাকরি পরবর্তী সময়ে তাদের একে অপরের সঙ্গে সেভাবে দেখা হয় না। ‌তাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে বিগত বছর গুলির মত এ-বছরও ভারতীয় স্থল সেনার সেভেনটিন কোর রেজিমেন্টরের উদ্যোগে পুরুলিয়া সৈনিক স্কুলে  প্রাক্তন সেনা কর্মী ও তাঁদের পরিবারদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভারতীয় নৌ-সেনা, স্থলসেনা এবং বায়ুসেনার প্রাক্তন কর্মী ও তাদের  পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১-জন বীর মাতা, ৯-জন বীরাঙ্গনা সহ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় দৃষ্টি হারানো এক সেনা কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। পুরুলিয়ার কোটশিলার সর্বোচ্চ বলিদানকারি বীর সৈনিক স্বর্গীয় প্রদ্যুমন লোহারের মা, মালা লোহার চোখের জলে এই সংবর্ধনা গ্রহণ করেন। এরই পাশাপাশি বর্তমানে সময়ে বহু ক্ষেত্রেই দেখা যায় প্রাক্তন সেনা কর্মীদের প্রতারণার শিকার হতে। তাদের জমান টাকা প্রতারিত হয়ে যান সাইবার ক্রাইমের মাধ্যমে।
advertisement
advertisement
তাই প্রাক্তন সেনা কর্মীরা যাতে প্রতারকদের ফাঁদে পা না দেন, সে বিষয়ে সাইবার বিশেষজ্ঞদের দিয়ে সচেতনতা বার্তা প্রদান করা হয়। এছাড়াও কীভাবে বার্ধক্যে স্বাস্থ্য বজায় রাখা যায়, তা সেনাবাহিনীর বিভাগীয় বিশেষজ্ঞরা প্রাক্তন সেনা কর্মীদের কাছে তুলে ধরেন। এ বিষয়ে প্রাক্তন নৌবাহিনী আধিকারিক তড়িৎ মাহাতো বলেন, কর্মরত অবস্থায় আমরা যেমন এক পরিবার, তেমনই অবসরের পরও আমরা একই পরিবার। সকলের ওঠা-পড়ার মধ্যে আমরা পাশে থাকি একে অপরের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, তাই বছরের একটি দিন আমরা একত্রিত হই। সকলের সুবিধা, অসুবিধার কথা আদান প্রদান করি। পাশাপাশি বীর-বীরাঙ্গনাদের সম্মানিত করি। সৈনিক পরিবারের মিলন উৎসবে সেজে উঠেছিল পুরুলিয়ার সৈনিক স্কুল। এইদিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতীয় স্থল বাহিনীর ৭০ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডিং অফিসার  কর্নেল বিশ্বজিৎ মন্ডল, প্রাক্তন নৌ-বাহিনী আধিকারিক কমোডোর তড়িৎ মাহাতো, প্রাক্তন সেনা কর্মী অনুপ কুমার মাহাতো সহ অন্যান্য প্রাক্তন ও বর্তমান কর্মরত আধিকারিকেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Army: প্রাক্তন সেনাকর্মীদের পকেটে নজর সাইবার অপরাধীদের, মিলন উৎসবে গোপন মন্ত্র দিলেন বিশেষজ্ঞরা! বীর-বীরাঙ্গনাদের সম্মানে আবেগঘন ছবি
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement