advertisement

বিদেশে চাকরির টোপ দিয়ে জম্মুর যুবককে অপহরণ করে আনা হয়েছিল কলকাতায়! শহর থেকে ধৃত পাঁচ

Last Updated:

বিদেশে চাকরির টোপ দিয়ে দুই যুবককে আনা হয়েছিল কলকাতায়। জম্মু থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার প্রগতি ময়দান থানা এলাকার হোটেল থেকে। অপহরণকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে জম্মু নিয়ে গেল পুলিশ।

অপহরণের অভিযোগে ধৃত ৫
অপহরণের অভিযোগে ধৃত ৫
কলকাতা: বিদেশে চাকরির টোপ দিয়ে দুই যুবককে আনা হয়েছিল কলকাতায়। জম্মু থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার প্রগতি ময়দান থানা এলাকার হোটেল থেকে। অপহরণকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে জম্মু নিয়ে গেল পুলিশ। অস্ট্রেলিয়ায় চাকরির ব্যবস্থা করা হয়েছে, মিলবে মোটা অঙ্কের বেতন। এই টোপ দিয়েই জম্মুর গান্ধিনগর থানা এলাকার নায়েক নগর থেকে দুই যুবককে নিয়ে আসা হয়েছিল কলকাতায়।
জগমোহন সিং স্থানীয় থানায় অভিযোগ করেন, তাঁর দুই ছেলে তুষারশিব ও মহিন্দর সিংকে তুলে দিয়েছিলেন অজয় কুমার ও পুষ্পেন্দু নামে দুজনের হাতে। তারাই অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন‍্য বলেছিলেন। অভিযোগ ১০ মার্চ অজয় ও পুষ্পেন্দু জন্মুর দুই যুবককে কলকাতায় নিয়ে আসেন। হোটেলে আটকে রেখে জগমোহনকে ফোন করে মুক্তিপণ দাবি করেন।
advertisement
advertisement
তদন্তে নেমে মোবাইল কলের সূত্র ধরে কলকাতার হোটেলের তথ্য পায় জম্মু পুলিশ। শুক্রবার হানা দেয় পুলিশ, হোটেলের ঘর থেকে দুই যুবককে উদ্ধার করা হয়। পাশের ঘর থেকে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
ধৃত সমীর আনসারি, প্রশান্ত আনসারি, প্রবীণ কুমার, বনস মঞ্জু ও সুশীল রামকে আলিপুর আদালতে পেশ করে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে জম্মু নিয়ে গেল পুলিশ। জানা গিয়েছে এই পাঁচ জন হরিয়ানার বাসিন্দা। ধৃতদের মধ্যে সমীরের হোটেল ব্যবসা রয়েছে নায়েক নগরে, জগমোহনও হোটেল ব্যবসায়ী, সেই সূত্রে দুজনের পরিচয়। এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে জম্মু পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিদেশে চাকরির টোপ দিয়ে জম্মুর যুবককে অপহরণ করে আনা হয়েছিল কলকাতায়! শহর থেকে ধৃত পাঁচ
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement