advertisement

R G Kar Liftcase Victim's Wife: ‘স্বামীর রক্ত ঝরে পড়ছে আমার গায়ে...ওর দেহ আমার কোলে এসে পড়ল...’ আরজি কর লিফট-কাণ্ডে স্বামীহারা সোনালির ভয়ঙ্কর বর্ণনা অভিশপ্ত মুহূর্তের

Last Updated:

R G Kar Liftcase Victim's Wife: আতঙ্কের সেই রাত ভুলতে পারেন না সোনালি। প্রতিটা মুহূর্ত তাড়া করছে তাঁকে। আহত ছেলের চিকি‍ৎসা করাতে গিয়ে আরজি কর হাসপাতালের লিফট বিপর্যয়ে হারালেন স্বামীকে৷

আরজি কর হাসপাতালের লিফট-কাণ্ড ছিন্নভিন্ন করে দিয়েছে তাঁদের সংসার
আরজি কর হাসপাতালের লিফট-কাণ্ড ছিন্নভিন্ন করে দিয়েছে তাঁদের সংসার
কলকাতা : ছেলের চিকি‍ৎসা করাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় স্বামী অরূপকে হারিয়েছেন দমদমের বাসিন্দা সোনালি দত্ত বন্দ্যোপাধ্যায়৷ আরজি কর হাসপাতালের লিফট-কাণ্ড ছিন্নভিন্ন করে দিয়েছে তাঁদের সংসার এবং সেইসঙ্গে সোনালিকেও৷ বিপদের সূত্রপাত ১৯ মার্চ, বৃহস্পতিবার৷ সোনালি জানিয়েছেন সেদিন রাত ১০ নাগাদ খেলতে গিয়ে তাঁর ছেলে পড়ে যায়৷ আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা জানায় অস্ত্রোপচার করতে হবে৷ তাঁরা দোতলায় অপেক্ষা করছিলেন অস্ত্রোপচারের জন্য। ভোর ৪ টের সময় সোনালির ছেলে বাথরুমে যেতে চায়। নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসা করায় যে শৌচাগারের কথা জানতে পারেন, সেটা কোথায় চিনতে পারেননি। তাই তিনজনেই লিফটে উঠেছিলেন পাঁচতলায় শৌচাগারে যাবেন বলে।
সোনালির কথায়, ‘‘তিনজন লিফটে চেপে ফোর্থ ফ্লোর প্রেস করেছি৷ লিফট কিছুটা উঠে আবার নামতে শুরু করে৷ বুঝতে পারছি না হঠাৎ কী হল। তার পর একদম বেসমেন্টে গিয়ে থামল৷ এর পর দরজা খুলে গেল লিফটের। দরজা খোলার পর দেখলাম সামনের দরজায় তালা দেওয়া। আমরা হেল্প হেল্প চিৎকার করছি। আমাদের সঙ্গে ফোনও ছিল না৷’’ সোনালি জানান তখন তাঁরা আতঙ্কিত৷ ভয় পাচ্ছিলেন দরজা বন্ধ হয়ে গেলে তাঁরা আরও বিপদে পড়ে যাবেন৷ সেভাবেই কেটে যায় আধঘণ্টা৷ ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী সোনালির কথায়, তখনও লিফটের দরজার সেন্সরে দাঁড়িয়ে তাঁর স্বামী৷ তিনি ছেলেকে নিয়ে বেরিয়ে লিফট আর কোলাপসিপল গেটের মাঝে সঙ্কীর্ণ অংশে দাঁড়ান৷
advertisement
তার পর হঠাৎ লিফটের দরজা বন্ধ হয়ে যায়৷ দরজার ভাঁজেই আটকে যান সোনালির স্বামী। লিফট উঠে যায়। তিনি আর ছেলে গ্রাউন্ড লেভেলের গর্তে পড়ে যান। সোনালি বলেন, ‘‘ আমার স্বামী লিফটের দরজার মাঝে কী অবস্থায় কেমন ছিল, আমি দেখিনি। আমরা পড়ে গেলাম, ওকে ওই অবস্থায় নিয়ে লিফট উপরে উঠে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না৷ ছেলেকে কোনওমতে আমি আবার গর্ত থেকে তুলে লিফটের বাইরের দরজার ওখানে তুলে দিই। সে সময় স্বামীর রক্ত ঝরে আমার গায়ে পড়ছে। আমার ওই অবস্থাতেই স্বামীর দেহ আমার কোলে এসে পড়ল৷ লিফট তখন উপরে। উপরে লোক ছিল, ওরা বুঝতে পারছে না আমাদের এই অবস্থা।’’
advertisement
advertisement
আরও পড়ুন : আরজি করে লিফটে মৃত্যুর কারণ কি যান্ত্রিক বিভ্রাট? প্রাথমিক অনুসন্ধানে বিস্ফোরক তথ্য
সোনালি জানান , ওই ভাবে এক ঘণ্টা হয়ে গিয়েছে। লিফট ঠিক করা হচ্ছিল। কিন্তু তাড়াতাড়ি করা হয়নি। তাঁর কথায়, ‘‘পরে অনেক ছেলে এসে আমাদের বার করল। আর আমি কিছুই দেখতে পারছি না। আমার বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ি মা পাশে ছিলেন। বিধায়ক, কাউন্সিলর সকলে সাহায্য করেছেন।’’ শোকার্ত সদ্য স্বামীহারা তরুণীর আক্ষেপ, তিনি নিজের জন্য কিছু চান না৷ কিন্তু ছেলেটার ভবিষ্যৎ পড়ে রয়েছে। তাঁর আর্তি, ‘‘আর কারওর যেন এমন পরিণতি না হয়। এটা দেখা হোক। দিদির উপর আস্থা আছে।
advertisement
বাইরের ব্যাপার আমি জানি না কারা এর সঙ্গে যুক্ত৷ যদি দেড় ঘণ্টার মধ্যে তালা খুলে দিত, তাহলে আমরা বেরতে পারতাম। ছেলেকে কখন বের করেছে আমি জানি না।’’ তদন্তকারী আধিকারিকরাও তাঁর সঙ্গে কথা বলেছেন বলে জানান সোনালি৷
প্রসঙ্গত লিফটকাণ্ডে টালা থানায় জিজ্ঞাসাবাদের পর ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন লিফটম্য়ান মিলনকুমার দাস, বিশ্বনাথ দাস, মানসকুমার গুহ, নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান এবং শুভদীপ দাস।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
R G Kar Liftcase Victim's Wife: ‘স্বামীর রক্ত ঝরে পড়ছে আমার গায়ে...ওর দেহ আমার কোলে এসে পড়ল...’ আরজি কর লিফট-কাণ্ডে স্বামীহারা সোনালির ভয়ঙ্কর বর্ণনা অভিশপ্ত মুহূর্তের
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement