advertisement

West Bengal assembly elections 2026: ভোটের মাঝে ‘টক টু মেয়র’ ঘিরে বিতর্ক, নির্বাচন কমিশনের কড়া নির্দেশ! হঠাৎ কী হল?

Last Updated:

West Bengal assembly elections 2026: শিলিগুড়িতে নির্বাচনী আবহের মধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল ‘টক টু মেয়র’ অনুষ্ঠানকে কেন্দ্র করে। নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র গৌতম দেবের এই নাগরিক পরিষেবা সংক্রান্ত অনুষ্ঠান আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা নির্বাচন দফতর।

‘টক টু মেয়র’ বিতর্ক
‘টক টু মেয়র’ বিতর্ক
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়িতে নির্বাচনী আবহের মধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল ‘টক টু মেয়র’ অনুষ্ঠানকে কেন্দ্র করে। নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র গৌতম দেবের এই নাগরিক পরিষেবা সংক্রান্ত অনুষ্ঠান আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা নির্বাচন দফতর।
জানা গিয়েছে, বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ জমা পড়ার পরই বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন। এরপরই জেলা নির্বাচনি আধিকারিকের তরফে নির্দেশ জারি করে জানানো হয়, ভোট প্রক্রিয়া চলাকালীন এই ধরনের অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। তবে এই সিদ্ধান্তে সরব হয়েছেন মেয়র গৌতম দেব। তিনি নির্বাচন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানতে চেয়েছেন, কোন নির্দিষ্ট কারণে তাঁর অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে এই বিষয়টি জনসমক্ষে তুলে ধরবেন।
advertisement
advertisement
শনিবার নির্ধারিত সূচি মেনেই ‘টক টু মেয়র’ অনুষ্ঠান করা হয় পুরনিগমে। সেখানে উপস্থিত আধিকারিকদের সামনেই পুর নিগমের কমিশনার অশ্বিনী রায় জানান, নির্বাচন দফতরের তরফে এই অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ এসেছে। এমনকি অনুষ্ঠানের মঞ্চে থাকা মুখ্যমন্ত্রীর ছবিও সরানোর কথা বলা হয়েছে।
advertisement
যদিও মুখ্যমন্ত্রীর ছবি সরানো হলেও অনুষ্ঠান বন্ধ করতে নারাজ মেয়র। তাঁর এই অবস্থানের জেরে শাসক-বিরোধী তরজাও তুঙ্গে উঠেছে। ভোটের মুখে প্রশাসনিক নির্দেশ ও রাজনৈতিক অবস্থান—দুইয়ের টানাপোড়েনে শিলিগুড়ির রাজনীতি এখন সরগরম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal assembly elections 2026: ভোটের মাঝে ‘টক টু মেয়র’ ঘিরে বিতর্ক, নির্বাচন কমিশনের কড়া নির্দেশ! হঠাৎ কী হল?
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement