Indian Railways: আর নেই ভোগান্তি! এবার পুরুলিয়া স্টেশনে দাঁড়াবে তেজস রাজধানী এক্সপ্রেস, জানুন কোন দিন এবং ঠিক কটার সময় মিলবে এই ট্রেন
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Purulia-New Delhi Train: জঙ্গলমহলের সঙ্গে দিল্লির যোগাযোগ আরও সহজ করতে এবার থেকে পুরুলিয়া স্টেশনে স্টপেজ দেবে তেজস রাজধানী এক্সপ্রেস। রেলের এই সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
এ বিষয়ে এক রেল যাত্রী জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, এটা পুরুলিয়ার জন্য খুবই আনন্দের খবর। এই ট্রেন চালু হওয়ায় খুবই উপকার হয়েছে তাদের। আগে আনারা থেকে এই ট্রেনে চাপতে হতো। বর্তমানে পুরুলিয়া থেকেই রাজধানীতে ওঠা যাচ্ছে। যাত্রীরাও যাতে এই ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ও মেনটেন করে সেই কথাও বলেন তিনি।
advertisement
আগে এই ট্রেনটি পুরুলিয়া জংশনের উপর দিয়ে গেলেও পুরুলিয়া স্টেশনে স্টপেজ দিত না। থ্রু-ট্রেন হিসেবেই পাস করত এই রাজধানী এক্সপ্রেসটি। তবে সম্প্রতি রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এই ট্রেনটি পুরুলিয়া জংশনে স্টপেজ দিচ্ছে। ফলে দিল্লি যাতায়াত অনেকটাই মসৃণ হল পুরুলিয়াবাসীদের জন্য। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)







