Nadia News: একই কারখানায় 'ফুটছে' জোড়াফুল থেকে পদ্মফুল, ভোট আসতেই শান্তিপুরে ব্যস্ততা তুঙ্গে!
- Reported by:Mainak Debnath
- Published by:Riya Das
Last Updated:
Nadia News: রাজ্যের রাজনৈতিক ময়দানে যেখানে তৃণমূল, বিজেপি কিংবা বামেদের মধ্যে কড়া বিরোধ, সেখানে শান্তিপুরের তাঁতপল্লিতে একই কারখানায় পাশাপাশি তৈরি হচ্ছে জোড়াফুল ও পদ্মছাপের শাড়ি।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁতশিল্পে এবার এক অনন্য ছবি ধরা পড়েছে। রাজনীতির তীব্র বিভাজনের মধ্যেও এখানে বোনা হচ্ছে সম্প্রীতির সুতো। রাজ্যের রাজনৈতিক ময়দানে যেখানে তৃণমূল, বিজেপি কিংবা বামেদের মধ্যে কড়া বিরোধ, সেখানে শান্তিপুরের তাঁতপল্লিতে একই কারখানায় পাশাপাশি তৈরি হচ্ছে জোড়াফুল ও পদ্মছাপের শাড়ি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্যস্ততা তুঙ্গে তাঁতশিল্পীদের।
স্থানীয় তাঁত মালিক রাজু দাস জানান, বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শাড়ির অর্ডার আসছে। দিনরাত এক করে কাজ করছেন কারিগররা। গতবারের তুলনায় এ বছর তৃণমূলের প্রতীকযুক্ত শাড়ির চাহিদা বেশি হলেও, বিজেপি ও বামেদের শাড়ির অর্ডারও কম নয়। তবে এই ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কাঁচামালের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক অস্থিরতা ও হরমুজ প্রণালীর সমস্যার জেরে রং ও অন্যান্য উপকরণের দাম আকাশছোঁয়া। ফলে উৎপাদন খরচ বেড়ে গিয়ে লাভের অঙ্কে টান পড়ছে।
advertisement
আরও পড়ুন-রাহুলের মৃত্যুতে তালসারিতে যেতে পারেন প্রসেনজিৎ, প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় গাফিলতির অভিযোগে এফআইআর আর্টিস্ট ফোরামের
তাঁতশিল্পীরা বলছেন, ‘আমাদের কাছে কোনও রাজনৈতিক দল নেই। সব রংই সমান। আমরা কাজ করি পেটের দায়ে এবং শিল্পের টানে।’ বছরের বেশিরভাগ সময় মন্দার মধ্যে থাকা এই শিল্পের জন্য নির্বাচনের মরশুম যেন একরকম আশীর্বাদ, অর্ডার বাড়ে, কাজের সুযোগ তৈরি হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-বলিউডের ‘নায়িকা’ হওয়া হল না, হয়ে গেলেন ‘ভিলেন’, বাড়ি বাড়ি করেছেন পরিচারিকার কাজ, বিয়ের পরেই দেউলিয়া, অর্থকষ্টেই চলে গেলেন, বলুন তো কে?
রাজনৈতিক মেরুকরণের সময়ে শান্তিপুরের এই তাঁতশালাগুলি এক অন্য বার্তা দিচ্ছে। এখানে বিভেদের বদলে সহাবস্থানই প্রধান। একই তাঁতে যেমন ভিন্ন রঙের সুতো মিলেমিশে এক সুন্দর শাড়ি তৈরি করে, তেমনই এই শিল্পও প্রমাণ করছে সহযোগিতাই প্রকৃত শক্তি। শান্তিপুরের তাঁতশিল্প তাই শুধু অর্থনীতির নয়, সামাজিক সম্প্রীতিরও এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 9:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia News: একই কারখানায় 'ফুটছে' জোড়াফুল থেকে পদ্মফুল, ভোট আসতেই শান্তিপুরে ব্যস্ততা তুঙ্গে!









