Kolkata Knight Riders: কেকেআর তারকা মুজারবানির উচ্চতা নিয়ে মজাদার ভিডিও! হেসে পেটে খিল ধরবে আপনারও!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: কেকেআরের তরফ থেকে নানা মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা হচ্ছে। তেমনই একটি ভিডিওতে রিঙ্কু সিংকে নতুন নাইট ব্লেসিং মুজারবানির উচ্চতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়।
সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মরশুমের তৃতীয় ম্যাচে নামবে কেকেআর। তার আগে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ হেরে লিগ চেবিলে তলানিতে রয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। কিন্তু চাপের মধ্যেও মাঠের বাইরে প্লেয়ার ও ফ্যানেদের মনোরঞ্জনে কোনও খামতি রাখছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।
কেকেআরের তরফ থেকে নানা মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা হচ্ছে। তেমনই একটি ভিডিওতে রিঙ্কু সিংকে নতুন নাইট ব্লেসিং মুজারবানির উচ্চতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তার জবাবে রিঙ্কু সিং জিম্বাবোয়ের পেসারকে মুজারবানি ভাই বলে সম্বোধন করেন এবং তিনি উইকেট নিলে যাতে একটু নীচু হয়ে হাই ফাইভ করেন সেই কথা জানান।
advertisement
ব্লেসিং মুজারবানির উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি আমাদের সকলের জানা। রিঙ্কু সিংয়ের মন্তব্যের পরই আরও কিছু মজাদার ক্লিপিংস দেখানো হয় যেখানে মুজারবানির উচ্চতার সঙ্গে সঞ্চালকের উচ্চতার কতটা পার্থক্য তুলে ধরা হয়। ব্লেসিং মুজারবানির উচ্চতা দেখে অবাক হন সঞ্চালকও। এই ভিডিও দেখে ইতিমধ্যেই নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, সোমবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কঠিন ম্যাচ কেকেআরের। বর্তমানে পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। অপরদিকে, প্রথম জয়ের খোঁজে কেকেআর। ফলে ঘরের মাঠে তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে বদ্ধপরিকর তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আশায় বুক বাঁধছে কেকেআর ফ্যানেরাও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 9:07 PM IST










