Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুতে তালসারিতে যেতে পারেন প্রসেনজিৎ, প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় গাফিলতির অভিযোগে এফআইআর আর্টিস্ট ফোরামের
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Rahul Arunoday Banerjee: রিজেন্ট পার্ক থানায় আজকের মত আইনি প্রক্রিয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তালসারিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে৷ সঙ্গে আর্টিস্ট ফোরামের অন্যান্য শিল্পীদেরও যাওয়ার কথা শোনা যাচ্ছে৷
advertisement
advertisement
advertisement
রবিবার তালসারিতে সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন তার পরিবার-কলাকুশলী ভক্তরা।
advertisement
advertisement
তবে শ্যুটিং-এ কোনও রকম অব্যবস্থা ছিল না, জানিয়েছেন সোমাশ্রী৷ তিনিও গিয়েছিলেন তালসারির আউটডোরের শ্যুটিং-এ৷ রবিবারও হয়েছিল তাঁদের শ্যুটিং৷ তবে তাঁর প্যাকআপ হয়ে গিয়েছিল বেলা ৩টে নাগাদ এবং তারপর তিনি হোটেলে চলে আসেন৷ সেখানে দুপুরের খাবার খেয়ে, লাগেজ গুছিয়ে তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা হন বিকেল সাড়ে ৪টা নাগাদ৷ ফেরার পথে তালসারির দুর্ঘটনার কথা জানতে পারেন তাঁরা এবং রাহুল যে আর নেই, সেই মর্মান্তিক খবরও পান তাঁরা৷
advertisement
advertisement
advertisement







