advertisement

Weather Update: ভ্যাপসা গরমে স্বস্তি! উত্তরের ৩ জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া

Last Updated:
রাজ্যের তিন জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি৷ আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা
1/8
শনিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া বঙ্গের একাধিক জেলায়৷ রাজ্যের তিন জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি৷ আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
শনিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া বঙ্গের একাধিক জেলায়৷ রাজ্যের তিন জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি৷ আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
advertisement
2/8
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

3/8
উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। আগামীকাল থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস থাকবে।

4/8
আজ উত্তর ২৪ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে গরম ও অস্বস্তি করা আবহাওয়া তুলনামূলকভাবে বেশি থাকবে। কলকাতা সহ সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া।

5/8
কলকাতায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আজ, শনিবার পশ্চিমের দু এক জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা।

6/8
দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার দু দফায় বৃষ্টি হবে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কালবৈশাখী শিলাবৃষ্টি সম্ভাবনা থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

7/8
সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কালবৈশাখীর পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে৷ বুধবার কালবৈশাখীর মুহূর্ত পরিস্থিতি হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে।

8/8
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগের পরিস্থিতি থাকবে মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার অপরের দিকের পাঁচ জেলা এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী শিলাবৃষ্টি-সহ দুর্যোগের আশঙ্কা।