Murshidabad News: লাল ঝান্ডা ঝড় তুলে মনোনয়নপত্র জমা দিলেন সিপিআই প্রার্থী ধ্রুবজ্যোতি
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Murshidabad News: ঘুরে দাঁড়াতে পারবেন, আশায় সিপিআই প্রার্থী ধ্রুবজ্যোতি। একটা সময়ের বাম দুর্গ ছিল খড়গ্রাম। তবে ২০১১ থেকে কংগ্রেস ও পরে ২০২১ সালে শাসকদল তৃণমূলের আসন থাকে। এবার কি বদল ঘটবে?
advertisement
advertisement
ধ্রুবজ্যোতি সাহা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, মুর্শিদাবাদের মাটি চেনা, সর্বক্ষণের পার্টি কর্মী কিন্তু এই পরিচয়গুলোর চেয়েও বড় তাঁর মানুষ হয়ে ওঠা। খরগ্রামে বিধানসভা ভোটের প্রাক্কালে দৈনন্দিন জনসংযোগে নেমেছে ধ্রুবজ্যোতি সাহা। একটা সময় এই খড়গ্রাম ছিল বামেদের আতুরঘর। প্রয়াত বিধায়ক মানব সাহার উত্তরসূরী ধ্রুবজ্যোতি। খড়গ্রামে লাল ঝান্ডা প্রতিষ্ঠা এখন একমাত্র লক্ষ্য।
advertisement
জীবনের প্রথমবার বিধায়ক হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করলেন তিনি। খরগ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই জোরদার জনসংযোগ শুরু করেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। পথসভা, গ্রামভিত্তিক বৈঠক এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ শোনার কর্মসূচি চলছে জোরকদমে। এই প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সিপিএমের যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা।








