advertisement

Mamata Banerjee: 'কাদের নাম বাদ পড়েছে?' মমতা প্রশ্ন করতেই হাত তুললেন সবাই, হতবাক নেত্রী

Last Updated:
Mamata Banerjee: এসআইআরে নাম বাদ যাওয়া নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “সব ভোট কেটে দিলে তাহলে ভোট দেবে কে? বিজেপির ‘ভেনিশ ওয়াশিং মেশিন’ চলছে। গণতন্ত্রের নামে হচ্ছে ‘মকরি অফ ডেমোক্রেসি’।"
1/6
এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মাঝেই মালদহের সভা মঞ্চ থেকে সরব হলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে সরাসরি সাধারণ মানুষের প্রতিক্রিয়া তুলে ধরে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন তিনি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)

2/6
শনিবার মালদহ জেলার মানিকচক বিধানসভার এনায়েতপুর এলাকায় তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে এক অভিনব পরিস্থিতির সৃষ্টি হয়। মঞ্চ থেকেই উপস্থিত জনতার উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, “এখানে যারা আছেন, কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে?”(ছবি ও তথ্য: জিএম মোমিন)

3/6
প্রশ্ন শেষ হতেই সভায় উপস্থিত প্রায় সকলেই হাত তুলতে শুরু করেন। এই দৃশ্য দেখে স্পষ্টতই বিস্মিত হয়ে পড়েন তিনি। এরপরই সেই মুহূর্তটি নথিবদ্ধ করার জন্য ছবি ও ভিডিও তোলার নির্দেশ দেন। এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “সব ভোট কেটে দিলে তাহলে ভোট দেবে কে? বিজেপির ‘ভেনিশ ওয়াশিং মেশিন’ চলছে। গণতন্ত্রের নামে হচ্ছে ‘মকরি অফ ডেমোক্রেসি’। এটা এক হামটি-ডামটি সরকার। অত্যাচারী, স্বৈরাচারী, নাম কাটা সরকার দিল্লিতে আর নেই দরকার।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)

4/6
শুধু রাজনৈতিক আক্রমণ নয়, দলীয় কর্মীদের প্রতিও বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন,
শুধু রাজনৈতিক আক্রমণ নয়, দলীয় কর্মীদের প্রতিও বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "শুধু নির্বাচন প্রচার করলেই হবে না, মানুষের ভোটাধিকার নিশ্চিত করাও বড় দায়িত্ব। বুথ স্তরের কর্মী, বিএলএ-১ এবং বিএলএ-২-দের আগের মত সক্রিয় হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ট্রাইবুনালে গিয়ে ভাল ভাবে আপিল করার পরামর্শ দেন তিনি।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
এছাড়াও তিনি অভিযোগ করেন, “দিল্লি থেকে বসে বিজেপির লোকেরা বেছে বেছে সংখ্যালঘু ও তপশিলি সম্প্রদায়ের ভোট বাদ দিয়েছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্ষমতা থাকলে এখানে এসে মিটিং করে যাদের নাম কেটেছে, তাদের সঙ্গে দেখা করে কথা বলুন।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)

6/6
সব মিলিয়ে, মালদহের এই সভা শুধু রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিক্রিয়ার এক ব্যতিক্রমী ছবি উঠে এসেছে সভা মঞ্চ থেকেই, যা নতুন করে রাজনৈতিক বিতর্ককে উসকে দিয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)