advertisement

West Medinipur News: একুশে ২৪০০ ভোটে হার, নারায়ণগড়ে ফের রমাপ্রসাদেই আস্থা বিজেপির! নতুন মুখে ভরসা তৃণমূলের

Last Updated:

ভোটের বাদ্যি নারায়ণগড়ে। ব্যবধান ঘোচানোর লড়াই বনাম উন্নয়নের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ শাসক বিরোধী দুই শিবিরের। গতবারের বিজেপি প্রার্থীকে টিকিট, মুখোমুখি জেলা পরিষদের সভাধিপতি।

+
বিধানসভায়

বিধানসভায় প্রার্থী

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: একুশের বিধানসভা নির্বাচনের সেই রুদ্ধশ্বাস লড়াই এখন অতীত। নীলবাড়ির লড়াইয়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে আবারও বেজে উঠেছে ভোটের দামামা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সাজ সাজ রব পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন দাখিল আর প্রচারের চড়া রোদে তপ্ত মেদিনীপুরের লাল মাটি। এই আবহেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র নারায়ণগড় বিধানসভাকে ঘিরে এখন টানটান উত্তেজনা।
এই কেন্দ্রে এবার লড়াইয়ের ময়দানে এক পক্ষ যেমন ‘পুরনো চাল ভাতে বাড়ে’ নীতিতে বিশ্বাস রাখছে, অন্য পক্ষ তেমনই ভরসা রাখছে প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ নতুন মুখে। বিগত ২০২১-এর নির্বাচনে নারায়ণগড়ে লড়াই ছিল অত্যন্ত সেয়ানে সেয়ানে। তৃণমূলের সূর্যকান্ত অট্টের কাছে মাত্র ২৪০০ ভোটের ব্যবধানে হার মানতে হয়েছিল বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরিকে। হারের ব্যবধান সামান্য হওয়ায় এবারও পদ্ম শিবির সেই রমাপ্রসাদের উপরেই আস্থা রেখেছে।
advertisement
advertisement
গতবারের আক্ষেপ মিটিয়ে এবার জয়ের মালা পরতে আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরের এই প্রার্থী। দলীয় কর্মীদের নিয়ে এলাকা চষে ফেলার পাশাপাশি মানুষের আবেগকে পুঁজি করেই বৈতরণী পার হতে চাইছেন তিনি।
advertisement
অন্যদিকে, জেতা আসন ধরে রাখতে কৌশলী চাল চেলেছে শাসক দল। সূর্যকান্তের পরিবর্তে এবার তৃণমূলের বাজি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা এবং জেলার রাজনীতির নাড়িনক্ষত্র জানা প্রতিভাদেবীকে প্রার্থী করে তৃণমূল নেত্রী কার্যত মাস্টারস্ট্রোক দিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
advertisement
চায়ের দোকান থেকে মাঠের আল— আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সেই ২৪০০ ভোটের ব্যবধান। বিজেপি প্রার্থীর দাবি, গত পাঁচ বছরে মানুষের আশীর্বাদ তাঁর সঙ্গেই ছিল, তাই এবার জয়ের ব্যবধান উল্লেখযোগ্য হবে। অন্যদিকে, প্রতিভা মাইতির নিশানায় এলাকার সামগ্রিক উন্নয়ন। সভাধিপতি হিসেবে যে উন্নয়নের জোয়ার তিনি জেলায় এনেছেন, বিধায়ক হয়ে নারায়ণগড়ের মানুষের জন্য সেই ধারা অব্যাহত রাখাই তাঁর মূল লক্ষ্য।
advertisement
দলবদল, প্রার্থী বদল আর পুরনো লড়াইয়ের প্রতিশোধ— সব মিলিয়ে নারায়ণগড়ের নির্বাচনী ময়দান এখন ফুটছে। শেষ পর্যন্ত মানুষ কার গলায় জয়ের মালা দেবে, তা জানা যাবে ভোটের ফলাফলে। তবে দুই প্রার্থীর সৌজন্যের লড়াই আর উন্নয়নের প্রতিশ্রুতি আপাতত নজর কাড়ছে মেদিনীপুরবাসীর।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: একুশে ২৪০০ ভোটে হার, নারায়ণগড়ে ফের রমাপ্রসাদেই আস্থা বিজেপির! নতুন মুখে ভরসা তৃণমূলের
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement