মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ড্রোন উড়ে আসার ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চাঁচল থানার পুলিশ৷ ড্রোন ওড়ানোর ঘটনায় স্থানীয় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, ধৃত তিন যুবকই স্থানীয় বাসিন্দা৷ তাঁরাই ওই ড্রোনটি ওড়াচ্ছিলেন বলে খবর৷ শনিবার মালদহের মালতীপুরে সভা শেষ করে গাজোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ সভা মঞ্চের কাছেই অপেক্ষা করছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ মুখ্যমন্ত্রী যখন হেলিকপ্টারে উঠতে যাবেন, তখনই তার থেকে কিছুটা দূরে একটি ড্রোন উড়তে দেখা যায়৷



