advertisement

South 24 Parganas News: হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?

Last Updated:

South 24 Parganas News: হনুমানের অকাল মৃত্যুর পর রায়মণিখাকিতে প্রতিষ্ঠা হল নতুন হনুমান মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। তবে নির্বাচনের সময় বলে এই মন্দির প্রতিষ্ঠার সময় রাজনৈতিক ব্যক্তিদের এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা। 

+
নতুন

নতুন হনুমান মন্দির

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: হনুমানের অকাল মৃত্যুর পর রায়মণিখাকিতে প্রতিষ্ঠা হল নতুন হনুমান মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। তবে নির্বাচনের সময় বলে এই মন্দির প্রতিষ্ঠার সময় রাজনৈতিক ব্যক্তিদের এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা।
রায়মনিখাকি চড়া গঙ্গা মহাশ্মশান এলাকায় এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে চলছে উৎসব। মাসখানেক আগে এই এলাকায় একটি হনুমান মারা যাওয়ার পর স্থানীয় নীলরতন সামন্ত নামের এক ব্যক্তি তিনি মন্দির নির্মাণের উদ্যোগ নেন। ধীরে ধীরে পাশে এসে দাঁড়ায় গ্রামবাসীরা।
আরও পড়ুন-বলিউডের ‘নায়িকা’ হওয়া হল না, হয়ে গেলেন ‘ভিলেন’, বাড়ি বাড়ি করেছেন পরিচারিকার কাজ, বিয়ের পরেই দেউলিয়া, অর্থকষ্টেই চলে গেলেন, বলুন তো কে?
এই মন্দির প্রতিষ্ঠার জন্য ভোরের আলো ফোটার আগেই শুরু হয় প্রভাত ফেরি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে গোটা এলাকা মুখর হয়ে ওঠে। তবে আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, এখানে কোনও রাজনীতির ছোঁয়া থাকবেনা।
advertisement
advertisement
আরও পড়ুন-রাহুলের মৃত্যুতে তালসারিতে যেতে পারেন প্রসেনজিৎ, প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় গাফিলতির অভিযোগে এফআইআর আর্টিস্ট ফোরামের
এ নিয়ে স্থানীয় বাসিন্দা অশোক কাঁসারির বক্তব্য, ‘এটা আমাদের ধর্মীয় আবেগের প্রকাশ। এখানে কোনও রাজনীতি নেই, শুধু ভক্তি আর ভালবাসা আছে।’ আট থেকে আশি সকলেই এই শোভাযাত্রায় অংশ নেয়।
উদ্যোক্তাদের কথায়, ‘আমরা চাইনি এই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক রং লাগুক। ধর্ম মানুষের অন্তরের বিষয়। এখানে সকলের জন্য দরজা খোলা-কোন বিভেদ নেই।’ তাঁদের এই বক্তব্যই যেন গোটা আয়োজনের মূল দর্শনকে সামনে নিয়ে আসে।সবকিছুতেই স্থানীয় মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। জানা গিয়েছে এখানে বস্ত্র বিতরণ-সহ একাধিক সামাজিক অনুষ্ঠান হবে, চলবে নম সংকীর্তন।
advertisement
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ‘নির্বাচন তার নিজের জায়গায় থাকবে। কিন্তু ধর্ম, ভক্তি আর মানবিকতা মানুষের হৃদয়ের বিষয়। এই ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে, ভেদাভেদ দূর করে।’ নির্বাচনের প্রাক্কালে এই ধরণের প্রয়াস নজর কেড়েছে সকলের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement