advertisement

Purulia News: শিবরাত্রি উপলক্ষে পুরুলিয়ায় মহাকাল তাণ্ডব! ছাই-ভস্ম উড়িয়ে অঘোরীদের নাচ, রাতভর শিব ভক্তিতে মাতল শহরবাসী, দেখুন

Last Updated:

Purulia Maha Shivratri: পুরুলিয়ায় শিবরাত্রি উপলক্ষে এক অভিনব আয়োজন। ছাই ভস্ম উড়িয়ে অঘোরীদের তাণ্ডব নৃত্য। কেউ ভয়ে শিউরে উঠলেন, তো কেউ আবার ভক্তিভরে প্রণাম করেন। ‌কারণ এমন দৃশ্য আগে কখনও চাক্ষুষ করেনি শহরবাসী।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় শিবের বারাত

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ‌ তার মধ্যে অন্যতম শিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে সেজে ওঠে গোটা বঙ্গ। ব্যতিক্রম নয় রাঢ বঙ্গের পুরুলিয়া জেলা। পুরুলিয়া শহরে শিবরাত্রি উপলক্ষে এক অভিনব আয়োজন করা হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে বেরিয়েছিল শিবের  বারাত। নাচ, গান, আনন্দ, উৎসবের মধ্যে দিয়ে চলে এই  বর্ণাঢ্য শোভাযাত্রা।
শহরের গাড়িখানা থেকে পোস্ট অফিস মোড় হয়ে চকবাজার গোটা শহর ঝলমলে আলোয় সেজে উঠেছিল এই  বারাত। ছিল আরও নানান আকর্ষণ। একাধারে চলে  মহাকাল তাণ্ডব নৃত্য অন্যদিকে বাদ্যযন্ত্র। এই তাণ্ডব নৃত্যে ঠিকরে বেরোয় শিবের মাথা থেকে আগুন। ছাই ভস্ম উড়িয়ে নাচ চলে অঘোরীদের।
advertisement
advertisement
পুরুলিয়ায় মহাশিবরাত্রি উদযাপন
পুরুলিয়ায় মহাশিবরাত্রি উদযাপন
নদিয়ার রানাঘাট ও হাওড়ার সাঁকরাইল থেকে  অঘোরীদের এই তাণ্ডব নৃত্যের জন্য শিল্পীরা আসেন। শহরবাসী এই দৃশ্য দেখে কেউ ভয়ে শিউরে ওঠেন, তো কেউ আবার ভক্তিভরে প্রণাম করেন। ‌কারণ এই দৃশ্য এর আগে কখনও চাক্ষুষ করেনি শহরবাসী। শেষে ওই আশ্রমেই হয় শিব-পার্বতীর বিয়ে।
advertisement
আরও পড়ুনঃ অস্তিত্বের সংকটে বর্ধমানের আদি রাজবাড়ি, সংরক্ষণের অপেক্ষায় ইতিহাসের শেষ চিহ্ন, জানেন কীভাবে ধ্বংস হয়েছিল রাজ পরিবারের ‘বারদুয়ারি’!
এ বিষয়ে ওই আশ্রমের সভাপতি সুজিত সুলতানিয়া বলেন, প্রতিবছরই তাদের আশ্রমে শিবরাত্রির উৎসব হয়ে থাকে। কারণ এই আশ্রমে প্রভুজিরা থাকেন। ‌তাদের ঘরবাড়ি এই আশ্রম। তাদের মধ্যে আনন্দের বিস্তার ঘটাতে এই উদ্যোগ নিয়েছেন তারা। বিগত তিন বছর থেকে তারা শিবের বারাত বের করছেন। শহরবাসীদের মধ্যে উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল তুঙ্গে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২০১৮ সাল থেকে পুরুলিয়া শহরে চলছে মানসিক ভারসাম্যহীনদের একটি বিশেষ আশ্রম। ভবঘুরেদের এই আশ্রমে রেখে তাদের সুস্থ করে বাড়ি পাঠান আশ্রম কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত প্রায় ৬০০ জন ভবঘুরেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৩০০ জনকেই সুস্থ করে বাড়ি পাঠানো হয় এই আশ্রমের পক্ষ থেকে। আর তাদের নিয়েই বিগত তিন বছর ধরে চলছে শিবরাত্রির উৎসব। ‌
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: শিবরাত্রি উপলক্ষে পুরুলিয়ায় মহাকাল তাণ্ডব! ছাই-ভস্ম উড়িয়ে অঘোরীদের নাচ, রাতভর শিব ভক্তিতে মাতল শহরবাসী, দেখুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement