advertisement

North 24 Parganas News: বনগাঁয় চোর সন্দেহে ধরা পড়লেন বিহারের বৃদ্ধ! থানায় আনতেই ফাঁস আসল সত্য, হ্যাম রেডিওর সৌজন্যে ঘর ওয়াপসি

Last Updated:

North 24 Parganas News: প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পর সীমান্ত শহর বনগাঁ থেকে উদ্ধার বিহারের বৃদ্ধ। সৌজন্যে হ্যাম রেডিও ও বনগাঁ থানা। প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে পরিবারের কাছে ফিরলেন ভিন রাজ্যের ওই বৃদ্ধ।

বিহারের নিখোঁজ বৃদ্ধ উদ্ধার বনগাঁ থেকে
বিহারের নিখোঁজ বৃদ্ধ উদ্ধার বনগাঁ থেকে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পর সীমান্ত শহর বনগাঁ থেকে অবশেষে পরিবারের কাছে ফিরলেন বিহারের বৃদ্ধ। সৌজন্যে হ্যাম রেডিও ও বনগাঁ থানা। জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়া জেলার কসবা থানার বাসিন্দা ৭০ বছরের মোহাম্মদ মোস্তফা গত ২-৩ তারিখ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে একটি মেলায় গিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি।
এদিকে বনগাঁর ঢাকা পাড়া এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় ওই বৃদ্ধকে। স্থানীয় কয়েকজন তাঁকে চোর সন্দেহে আটক করে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছে থাকা পরিচয়পত্র থেকে জানতে পারে, তিনি ভিন রাজ্যের বাসিন্দা। এরপর বিষয়টি জানানো হয় হ্যাম রেডিও কর্তৃপক্ষকে।
আরও পড়ুনঃ অস্তিত্বের সংকটে বর্ধমানের আদি রাজবাড়ি, সংরক্ষণের অপেক্ষায় ইতিহাসের শেষ চিহ্ন, জানেন কীভাবে ধ্বংস হয়েছিল রাজ পরিবারের ‘বারদুয়ারি’!
হ্যাম রেডিওর সহায়তায় যোগাযোগ করা হয় বিহারের পূর্ণিয়া জেলার কসবা থানায় এবং তারপরই পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়ার পর বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছিল। এদিন তাঁর ভাইয়ের মেয়ে ও জামাই বনগাঁ থানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে মোহাম্মদ মোস্তফাকে বাড়ি নিয়ে যান।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘদিন পর পরিবারের সদস্যকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের লোকজন। তাঁরা বনগাঁ থানা ও হ্যাম রেডিওর এমন ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে থেকে ঘরে ফিরলেন ভিন রাজ্যের ওই বৃদ্ধ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: বনগাঁয় চোর সন্দেহে ধরা পড়লেন বিহারের বৃদ্ধ! থানায় আনতেই ফাঁস আসল সত্য, হ্যাম রেডিওর সৌজন্যে ঘর ওয়াপসি
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement